৭ শতাধিক প্লাজায় চিকিৎসা সেবার পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান কর্মসূচি

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন প্লাজা দেশজুড়ে ৭ শতাধিক আউটলেটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এবং গ্রাহকদের জন্য একটি বিশেষ হেলথ হটলাইন নম্বর চালু করেছে।

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু
২৪ জুন, ২০২৬ ১৬:৩৪  

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা দেশজুড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

২৪ জুন, বুধবার একযোগে দেশের ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ ও গ্রাহকদের বিনামূল্যে চিকিৎসা সেবা, চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

রাজধানীর মিরপুর মাজার রোডের ওয়ালটন প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের জন্য ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার’ প্রজেক্টের আওতায় একটি বিশেষ ফ্রি হটলাইন নম্বর (০৯৬০৬-৯৯০০২৯) চালু করা হয়, যার মাধ্যমে ওয়ালটন প্লাজার গ্রাহকেরা যেকোনো সময় ফ্রি চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। এছাড়া এই ক্যাম্পেইনে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে একটি রক্তদান কর্মসূচিও পরিচালিত হয়। 

​অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম বলেন, এই ফ্রি মেডিকেল ক্যাম্প ক্রেতাদের প্রতি প্রতিষ্ঠানের দায়িত্বশীলতারই অংশ।

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান জানান, ওয়ালটন প্লাজা শুধু ব্যবসাই করে না, বরং গ্রাহকদের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বে একমাত্র ওয়ালটন প্লাজাই কিস্তি ক্রেতাদের জন্য ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ পরিচালনা করছে। এই নীতির আওতায় কিস্তি চলমান থাকা অবস্থায় কোনো গ্রাহক মারা গেলে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা এবং পরিবারের সদস্যের মৃত্যুতে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এবং এ পর্যন্ত ৩ কোটি টাকারও বেশি সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান এবং চিফ মার্কেটিং অফিসার জোনেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

​//ডিবিটেক/এমএসএম/ইকে//