দুটি গোল্ডসহ মোট চারটি ক্যাটাগরিতে
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে চার পুরস্কার জিতলো স্যামসাং বাংলাদেশ
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড (ডিএমএ) ২০২৬-এ দুটি গোল্ড, একটি সিলভার ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পুরস্কার অর্জন করেছে স্যামসাং বাংলাদেশ। ডিজিটাল বিপণনে উদ্ভাবনী ও সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে এ অর্জন পেয়েছে প্রতিষ্ঠানটি।
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড (ডিএমএ) ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে দুটি গোল্ডসহ মোট চারটি পুরস্কার অর্জন করেছে স্যামসাং বাংলাদেশ। ২০ জুন অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি এবারের অন্যতম সেরা পারফর্মার হিসেবে স্বীকৃতি পেয়েছে।
স্যামসাং বাংলাদেশের পুরস্কারপ্রাপ্ত ক্যাম্পেইনগুলোর বাস্তবায়নে সহযোগিতা করেছে স্টারকম বাংলাদেশ। ডিজিটাল বিপণনে উদ্ভাবনী ধারণা, কৌশলগত পরিকল্পনা এবং সৃজনশীল বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে এ সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এবারের আসরে ‘বেস্ট ইউজ অব মোবাইল’ এবং ‘বেস্ট ডিজিটাল এক্সপেরিয়েন্স মার্কেটিং’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে স্যামসাং বাংলাদেশ। এছাড়া ‘বেস্ট ইউজ অব ডিসপ্লে’ বিভাগে সিলভার এবং ‘বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন ই-কমার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করে প্রতিষ্ঠানটি।
স্যামসাং বাংলাদেশ জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের জন্য অর্থবহ ও কার্যকর অভিজ্ঞতা তৈরি করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এবারের অর্জন সেই প্রচেষ্টারই প্রতিফলন।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড দেশের ডিজিটাল বিপণন খাতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর উদ্ভাবনী ও সৃজনশীল বিপণন কার্যক্রম, ডিজিটাল কনটেন্ট, গল্পভিত্তিক প্রচারণা এবং প্রযুক্তিনির্ভর ব্র্যান্ড উদ্যোগের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়।
//ডিবিটেক/এএইচসি/এমআই//





