১২০ হার্জ ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও হেলিও জি৮১ চিপসেট নিয়ে বাজারে নতুন ডিভাইস

সাশ্রয়ী দামে নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

স্মার্টফোন ব্র্যান্ড হেলিও বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে নতুন হেলিও ৪৬। বাজেট সেগমেন্টের এই স্মার্টফোনে রয়েছে ১২০ হার্জ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম।

সাশ্রয়ী দামে নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন
২১ জুন, ২০২৬ ০৯:০৯  
২১ জুন, ২০২৬ ১২:৪১  

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও। ‘হেলিও ৪৬’ নামের নতুন এই ডিভাইসটিতে বাজেট সেগমেন্টে পারফরম্যান্স, বড় ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয় আনার চেষ্টা করা হয়েছে।

এ নিয়ে ২১ জুন, রবিবার প্রতিষ্ঠানটির হেড অব সেলস মোহাম্মদ আবু সায়েম জানান, বর্তমানে স্মার্টফোন শুধু যোগাযোগের ডিভাইস নয়, বরং দৈনন্দিন ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যবহারকারীদের জন্য পারফরম্যান্স ও ডিজাইনের সমন্বিত অভিজ্ঞতা দিতে হেলিও ৪৬ বাজারে আনা হয়েছে।

স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি+ (৭২০×১৬০০) পাঞ্চ-হোল আইপিএস প্যানেল, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। বড় ডিসপ্লে ও উচ্চ রিফ্রেশ রেটের কারণে ভিডিও দেখা, অনলাইন ক্লাস, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং গেমিংয়ে তুলনামূলক মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট এবং ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৬ জিবি র‍্যাম, যা মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে আরও ৬ জিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। স্টোরেজ হিসেবে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি।

ক্যামেরা বিভাগে হেলিও ৪৬-এ ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি হিসেবে রয়েছে ৬০০০ এমএএইচ ক্ষমতার লি-পলিমার ইউনিট। চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

এছাড়া ডিভাইসটিতে আইপি৬৪ রেটিং, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ওয়াই-ফাই, জিপিএস, ওটিজি এবং বিভিন্ন সেন্সর সুবিধা যুক্ত করা হয়েছে।

হেলিও ৪৬ তিনটি রঙে পাওয়া যাবে—টাইটেনিয়াম ফগ, অ্যাডমিরাল ব্লু এবং শ্যাডো ব্ল্যাক। স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা।

//ডিবিটেক/এমএআর/এসআই//