আন্তর্জাতিক হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর
লোকাল ডেস্ক ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ২৯ নভেম্বর, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট ২৭ সেপ্টেম্বর, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট ২ এপ্রিল, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৪ মার্চ, ২০২৬
সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন আফরোজা খানম রিতা।
২০ মে, বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেসব এলাকায় বিমানবন্দর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একসঙ্গে সব প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, যেসব বিমানবন্দরে যাত্রীসেবা ও জনস্বার্থ বেশি থাকবে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এবং শিল্প-বাণিজ্যের সম্ভাবনা থাকায় সৈয়দপুর বিমানবন্দরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সৈয়দপুর বিমানবন্দরের জমি অধিগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঈদুল আজহার পর এ প্রক্রিয়া শুরু হবে।
এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এসআই/ইকে
এ. এইচ. এম. বজলুর রহমান ১৭ মে, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
৫ জানুয়ারি, ২০২৬
২২ অক্টোবর, ২০২৫
২ ফেব্রুয়ারি, ২০২৬
৯ মার্চ, ২০২৬
২০ মে, ২০২৬
২০ মে, ২০২৬
১৯ মে, ২০২৬
Total Vote: 15
আশীর্বাদ
Total Vote: 18
আস্থাশীল

