এআই প্রযুক্তিনির্ভর নতুন কৌশল ঘোষণা ওমোডা অ্যান্ড জেইকোর
বিশ্ববাজারে মাত্র তিন বছরে ১০ লাখ গাড়ি বিক্রির মাইলফলক অর্জনের পর বছরে ১০ লাখ গাড়ি বিক্রির নতুন লক্ষ্য ঘোষণা করেছে গাড়ি নির্মাতা ব্র্যান্ড ওমোডা অ্যান্ড জেইকো। ‘ফ্রম মিলিয়ন টু অ্যানুয়াল মিলিয়ন’ শীর্ষক এই বৈশ্বিক কৌশল সম্প্রতি চীনের উইহুতে অনুষ্ঠিত চেরি ইন্টারন্যাশনাল বিজনেস সামিটে (আইবিএস) উন্মোচন করা হয়।
একই অনুষ্ঠানে ব্র্যান্ডটির নতুন মডেল ‘ওমোডা ৪’-এর উৎপাদন কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
প্রতিষ্ঠানটি জানায়, ২০২৩ সালের মার্চে তাদের মাসিক গাড়ি বিক্রি ছিল ১০ হাজার ইউনিট, যা ২০২৬ সালের মার্চে ৬০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে বিশ্বের ৬৯টি দেশে কার্যক্রম পরিচালনা করছে ওমোডা অ্যান্ড জেইকো।
অনুষ্ঠানে পেশাদার মডেলের পরিবর্তে বিভিন্ন দেশের সাধারণ গাড়ি ব্যবহারকারীরা র্যাম্পে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। ব্র্যান্ডটির দাবি, তারা শুধু গাড়ি বিক্রি নয়, প্রযুক্তিনির্ভর স্মার্ট লাইফস্টাইল অভিজ্ঞতা গড়ে তুলতে চায়।
নতুন ওমোডা ৪ মডেলে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘এআই কেবিন’ এবং ‘ভ্যালেট পার্কিং ড্রাইভার (ভিপিডি)’ প্রযুক্তি। এছাড়া জেইকো ৫ মডেলে ভ্রমণপ্রেমী ও পোষা প্রাণীপ্রেমীদের জন্য রাখা হয়েছে বিশেষ ‘পেট-ফ্রেন্ডলি ইকো কেবিন’ সুবিধা।
ওমোডা অ্যান্ড জেইকো জানিয়েছে, বৈশ্বিক তরুণ প্রজন্মের কাছে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য।
ডিবিটেক/এমআর/ইকে



