জামায়াতের নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে, গত বছরের ১ জুন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে সর্বোচ্চ আদালত নির্বাচন […] The post জামায়াতের নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

জামায়াতের নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
১১ মে, ২০২৬ ১৭:২০  

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে, গত বছরের ১ জুন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে জামায়াতের পেন্ডিং রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফিরিয়ে দেয়।

জামায়াতের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

২০১৩ সালের ১ আগস্ট একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করে।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। তবে শুনানির সময় মূল আইনজীবী উপস্থিত না থাকায় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ডিসমিসড ফর ডিফল্ট আদেশে আপিল খারিজ করেন। ফলে হাইকোর্টের রায় বহাল থাকে।

এরপর ২০২৪ সালের ১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল। পরে একই বছরের ২৮ আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

পরবর্তীতে দলটির নিবন্ধন অবৈধ ঘোষণার বিরুদ্ধে করা আপিল পুনরুজ্জীবনের আবেদন করা হয়। আইনজীবী শিশির মনির জানান, আগে আপিলটি ‘ডিসমিসড ফর ডিফল্ট’ হওয়ায় তা খারিজ হয়েছিল। পরে ২০২৪ সালের ২২ অক্টোবর আদালত পুনরুজ্জীবনের আবেদন মঞ্জুর করলে মামলাটির মেরিটের ভিত্তিতে ফের শুনানি শুরু হয়।

The post জামায়াতের নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.