টু -হুইলার ইভি ক্রয়ে নারী গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে প্রাইম ব্যাংক

টু -হুইলার ইভি ক্রয়ে নারী গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে প্রাইম ব্যাংক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৫৮  

পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যান ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা পাবেন প্রাইম ব‌্যাংকের উইমেন ব‌্যাংকিং প্ল‌্যাটফর্ম নীরা গ্রাহকরা। এজন্য আর.এস গোল্ড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ব্যাংকটি। 

১৪ ফেব্রুয়ারি, শনিবার এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে সম্প্রতি সম্পাদিত এই চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন এবং আর.এস গোল্ড লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মুসরায় আলম ইরাজ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীরা) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং আর.এস গোল্ড লিমিটেড-এর হেড অব অপারেশন্স তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিবিটেক/এমই/ইকে