চট্টগ্রামে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ২০ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২১ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২১ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১২ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর আঞ্চলিক পর্ব। ৯ মে, শুক্রবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম ও আশপাশের জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেন তারা। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এআই কুইজ বিভাগে ১০ জন এবং এআই কোডিং চ্যালেঞ্জ বিভাগে ৬ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
কোডিং চ্যালেঞ্জ বিভাগে বিজয়ীরা হলেন— চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আকীদ ইকবাল হক, আরিয়ান আবরার চৌধুরী ও তনুশ্রী সাহা; বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের তাসদীদ আহমেদ চৌধুরী; প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সায়ান আহমেদ খান এবং সরকারি হাজী আসমত কলেজের মো. ইমতিয়াজ হোসেন।
এআই কুইজ বিভাগে বিজয়ী হয়েছেন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সুপ্রতীক নাথ, মোস্তানির চৌধুরী রাকিন, সাদ ইবনে হোসেন, ইব্রাহিম বিন হোসেন, সৈয়দ মোহাম্মদ রাফান ও আফনান এনাম আয়ান; সিএমপি স্কুল অ্যান্ড কলেজের জুহাইর ফেরদৌস হাসান; বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের তওয়াসিন মোস্তফা এবং চিটাগং গ্রামার স্কুলের তাইসির ইসলাম আদিয়ান।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর আয়োজনে সকাল ৮টায় নিবন্ধনের মাধ্যমে আয়োজন শুরু হয়। পরে শিক্ষার্থীরা ‘এআই কুইজ’ ও ‘এআই কোডিং চ্যালেঞ্জ’—এই দুই বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হওয়া কোডিং চ্যালেঞ্জ চলে দুপুর ১১টা পর্যন্ত।
প্রতিযোগিতার কার্যক্রম পরিদর্শন করেন সিআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল। এ ছাড়া এআই ও মেশিন লার্নিং বিষয়ে বিশেষ ওয়ার্কশপ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল নাঈম ও সামাহ বিনত ফিরোজ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইইউ’র রেজিস্ট্রার আনজুমান বানু লিমা। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আসিফ ইকবাল এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. রুবেল সেন গুপ্ত। অতিথিরা বিজয়ীদের হাতে মেডেল ও সনদ তুলে দেন।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।
আয়োজকরা জানান, একই দিনে রাজশাহী ও খুলনা অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে ‘ই-অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। এর ফলাফল শিগগিরই অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আঞ্চলিক পর্বের বিজয়ীরা আগামী ১৬ মে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় এআই অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডট কম ও জাদু পিসি’র মতো প্রতিষ্ঠান সহযোগী হিসেবে যুক্ত রয়েছে এবারের আয়োজনে। এতে প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। পাওয়ারড বাই পার্টনার হিসেবে যুক্ত রয়েছে রিভ চ্যাট। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর হিসেবে মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং ব্রোঞ্জ স্পন্সর হিসেবে রয়েছে বিটনা।
মহিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ড. সৈয়দ মুনতাসির মামুন ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Sep 21, 2026
Dec 31, 2025
২৭ আগষ্ট, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
তুহিন মাহমুদ ২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Total Vote: 36
হ্যা
Total Vote: 51
আশীর্বাদ

