পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ টাকার পাম অয়েল জব্দ
চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা পাম অয়েলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার […] The post পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ টাকার পাম অয়েল জব্দ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাং
চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা পাম অয়েলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে পতেঙ্গা থানার চড়পাড়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। এ সময় একটি জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে খালাস করা প্রায় দেড় হাজার লিটার পাম অয়েল ঘাটে তোলার সময় জব্দ করা হয়।
অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িত চোরাচালানকারীরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ভোজ্যতেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
The post পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ টাকার পাম অয়েল জব্দ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



