সীতাকুণ্ডে ভারি বস্তা মাথায় পড়ে শ্রমিক নিহত
চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে প্রভিটা ফিড এন্ড হ্যাচারিজ লিমিটেড ফ্যাক্টরিতে ফিডের মালামাল কাভার্ডভ্যানে তোলার সময় মাথায় ভর্তিকৃত ভারি বস্তা পড়ে এক বৃদ্ধ শ্রমিক (৬৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভিটা গ্রুপের মালবাহী কাভার্ডভ্যানে ফিডের […] The post সীতাকুণ্ডে ভারি বস্তা মাথায় পড়ে শ্রমিক নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ
চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে প্রভিটা ফিড এন্ড হ্যাচারিজ লিমিটেড ফ্যাক্টরিতে ফিডের মালামাল কাভার্ডভ্যানে তোলার সময় মাথায় ভর্তিকৃত ভারি বস্তা পড়ে এক বৃদ্ধ শ্রমিক (৬৪) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভিটা গ্রুপের মালবাহী কাভার্ডভ্যানে ফিডের ভারি বস্তা তুলছিলেন মো. ইউসুফ নামের এক শ্রমিক। এসময় মাথায় ভর্তিকৃত বস্তা পরে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. ইউসুফ চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করে আসছেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, প্রভিটা ফিড এন্ড হ্যাচারিজ লিমিটেড ফ্যাক্টরিতে ফিডের মালামাল তোলার সময় মাথায় ভর্তিকৃত বস্তা পড়ে মো. ইউসুফ নামের এক শ্রমিক আহত হলে তাকে কর্তৃপক্ষ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।
ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
The post সীতাকুণ্ডে ভারি বস্তা মাথায় পড়ে শ্রমিক নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



