বাউয়েটের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে বুধবার ৬ মে এ সভা অনুষ্ঠিত হয়।
এই একাডেমিক কাউন্সিল সভায় ২৭তম সভার আলোচ্যসূচীর সিদ্ধান্তসমূহ পর্যালোচনা ও অনুমোদন, ফ্যাকাল্টি মেম্বারগণের উচ্চ শিক্ষায় ভর্তির আবেদন অনুমোদন, উইন্টার-২০২৪ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল সিন্ডিকেট এর অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলের সুপারিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:), বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক মনোনীত সদস্য-ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাসের ডেপুটি কমান্ড্যান্ট, কর্ণেল মোঃ সোহেল আহমেদ, পিএসসি, ভারপ্রাপ্ত জিএসও-২ (শিক্ষা) মেজর মোঃ কৌশিক খান প্রিতম, ইঞ্জিনিয়ার্স, সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদস্য সচিব মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ)।
ডিবিটেক/এসএ/ইকে



