ইউরোপের ডিজিটালাইজেশনে লাল-সবুজের অরেঞ্জবিডি

ইউরোপের ডিজিটালাইজেশনে লাল-সবুজের অরেঞ্জবিডি
৩ এপ্রিল, ২০২৬ ০০:০০  

ইউরোপের দেশ নেদারল্যান্ডসের নাগরিক সেবার ডিজিটালাইজেশনে কাজ করছে বাংলাদেশের আইটব কোম্পানি অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড। এছাড়াও ফিলিপাইনের স্থানীয় ই-সরকার ব্যবস্থাপনায় একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে Accelerated Provision of Services (LeAPS) Program,  Typhoon Response Analytics Application, Realization of the Claims Processing Information System for the Marawi Compensation Board (MCB),  Programs & Projects Monitoring System  (PPMS)। এসব প্রকল্পের কারিগরী অংশীদার হওয়ার পাশাপাশি গাম্বিয়ার মাই গভ প্লাটফর্ম এবং ইংল্যান্ডের বেসরকারী প্রকল্প TCC, Habitat, Syndi এর মতো প্রকল্পের ডেভেলপমেন্ট এবং এসইও এর কাজ করে যাচ্ছে বাংলার প্রযুক্তি দক্ষতার কমলা শিবির।

 এর মাধ্যমে ইউরোপের প্রযুক্তি আকাশে লাল-সবুজের পতাকা উড়িয়ে প্রতিষ্ঠানটি নিজেদের নিজেদের রঙ আরও উজ্জ্বল করলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

২ এপ্রিল, বৃহস্পতিবার রাতে অরেঞ্জ বিডি কর্তৃপক্ষ ডিজিবাংলা -কে  জানায়,  বর্তমানে নেদারল্যান্ডসের সিন্ট মার্টেনে “ডিজিটাল গভর্নমেন্ট ট্রান্সফরমেশন প্রজেক্ট (DGTP)”–এর আওতায় নাগরিক সেবার ডিজিটালাইজেশনে অরেঞ্জবিডি প্রযুক্তিগত সহযোগী হিসেবে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন, বিবাহ, ডিভোর্স, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ ৬টি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে, যা দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করবে।

২০২৬ সালের ২০ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে অরেঞ্জবিডির পরিচালক ও সিইও মো. শামীম হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। 

গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে সিন্ট মার্টেনের প্রধানমন্ত্রী ড. লুক এফ.ই. মার্সেলিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্য, নেদারল্যান্ডস সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার অংশীজনরা উপস্থিত ছিলেন। তিনি অন্তর্ভুক্তিমূলক ও সহজপ্রাপ্য ডিজিটাল সরকার গড়ার গুরুত্ব তুলে ধরে অরেঞ্জবিডিকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

বহিঃবিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতে ডিজিটালাইজেশনের অংশ হওয়া প্রসঙ্গে অরেঞ্জবিডির ব্যবস্থাপনা পরিচালক আল-আশরাফুল কবীর 
(জুয়েল) মনে করেন তাদের এই অর্জন তাদের কাজের ধারাবাহিকতার স্বীকৃতি যা  দেশীয় অর্থনীতিতে বৈদেশিক আয়ে বড় ভূমিকা রাখবে। 

"অরেঞ্জবিডির এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, বরং বাংলাদেশের আইটি খাতের আন্তর্জাতিক সক্ষমতার প্রমাণ। ২০০৫ সাল থেকে অরেঞ্জবিডি দেশ-বিদেশে আইটি সেবা দিয়ে আসছে এবং ফিলিপাইন, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের ই-গভর্নেন্স প্রকল্পে এবং ইংল্যান্ড এর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সফলভাবে কাজ করেছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের ডিজিটাল সেবা উন্নয়ন ও শীর্ষ গণমাধ্যমের অনলাইন প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখছে"- যোগ করেন তিনি।

ডিবিটেক/টিওপি/এমইউআইএম