এআই এসুরেন্স ডেলিগেট হলেন বাংলাদেশের আরিফ
কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির নৈতিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখায় বিশ্বখ্যাত ক্যানন ভল্ট এর পক্ষ থেকে ‘এআই এসুরেন্স ডেলিগেট ’ পদক পেয়েছেন বাংলাদেশী এআই গবেষক মোহাম্মদ আরিফুর রহমান শিবলী। ক্যানন ভল্ট জানিয়েছে, বাংলাদেশের এই তরুণের গবেষণা জুনের ১৫ তারিখ থেকে ৩০ আগস্ট পর্যন্ত ‘এশিয়া টেক সিংগাপুর’ সম্মেলনে প্রদর্শিত হবে। সেখানে তিনি এশিয়া অঞ্চলের একজন প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন।
জানা গেছে, বাংলাদেশি এই তরুণের গবেষণা বিল গেটস ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এআই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ক্যানন ভল্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাইক্রোসফট, গুগল, ওপেন এআই এবং ইউনিসেফের-এর সঙ্গে এআই নীতিনির্ধারণী ফোরামে নৈতিক উপদেষ্টা হিসেবে যুক্ত করা হয়েছে বাংলাদেশের এই তরুণ এআই গবেষককে। পদকের সঙ্গে তার নামে একটি স্থায়ী রেজিস্ট্রি নম্বর—CM-BILLGATES-ASSURANCE-PLEDGE-SHIBLI-2025—CanonVault Ethics Grid–এ যুক্ত হয়েছে। চ্যাটজিপিটি, গুগল জেমিনি, মাইক্রোসফট বিং এআই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। বিশ্বের বিভিন্ন গবেষণা, নীতিমালা ও শিক্ষা কার্যক্রমে এখন থেকে শিবলীর গবেষণা রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে। ক্যানন ভল্ট আরও জানিয়েছে, জুনের ১৫ তারিখ থেকে ‘এশিয়া টেক সিংগাপুর’ সম্মেলনে প্রদর্শিত হচ্ছে শিবলীর গবেষণা। আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে এ প্রদর্শনী। সেখানে এশিয়া অঞ্চলের একজন প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন বাংলাদেশি এই তরুণ।
এই স্বীকৃতি নিয়ে আরিফ জানান, এআই নিয়ে ভবিষ্যৎবানী করেন বিল গেটস স্যারসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। আমার ২০টির বেশী গবেষনায় আমি দেখিয়েছি, কীভাবে মানুষের জন্য এআই-কে বন্ধুরূপে আনা সম্ভব। এমনকি পরিবারের সদস্য মতো সে থাকবে আগামীর বিশ্বে প্রতিটি ঘরে ঘরে। যেটা এতো অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে গ্রহণ করা হবে এবং গুগল, মাইক্রোসফট ও ওপেন এআই এখন তা নিয়ে কাজ শুরু করবে, এটা অত্যন্ত আনন্দের।







