নতুন ব্র্যান্ডের অভিষেকে শুরু সিটিআইটি মেগা ফেয়ার 

নতুন ব্র্যান্ডের অভিষেকে শুরু সিটিআইটি মেগা ফেয়ার 
৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৬  
৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৯  

নগরীর হিমেল হাওয়ায় উষ্ণতা ছড়িয়ে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার। প্রযুক্তির শক্তি, তারুণ্যের অগ্রগতি প্রত্যয়ে ছয় দিন ধরে চলবে এই মেলা। মেলার শুরুর দিন এলডিনিও নামে নতুন একটি ব্র্যান্ডের অভিষেক ঘটে।

আস্থার ২৬ বছরে বাংলাদেশ কম্পিউটার সিটির চার তলা জুড়ে ১৫৪টি শপ সেজেছে নতুন সাজে। ভবনের ভয়েড প্লেসে টাঙানো হয়েছে পৃষ্ঠপোষকদের ফেস্টুন। বাইরে রয়েছে পৃষ্ঠপোষকদের প্যাভিলিয়ন।

৮ ডিসেম্বর, সোমবার মেলা প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন ফৃটিয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তরুণ আমাদের সম্পদ। তাদেরকে দক্ষ করতে তাদের হাতে কম্পিউটার তুলে দেওয়া দরকার। এজন্য এই খাতের ৫৪ প্রতিষ্ঠানের মধ্যে যে ৫০টি প্রতিষ্ঠান ক্ষতি করছে, তাদের একটি কমিয়ে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটা করে কম্পিউটার তুলে দিলে সেটি হবে বিনিয়োগ।

তিনি বলেন, এটি মেলা নয়, একটা মেসজ, নতুন প্রযুক্তির শেকেস। নতুন প্রেজন্মের জন্য পলিসিতে এর সহজপ্রাপ্যতা নিশ্চিত করা দরকার। 

'ল্যাপটপে অযৌক্তিক শুল্ক আরোপ করা হয়েছে' উল্লেখ করে তা তুলে নিয়ে ফের ডিউটি ফ্রি কম্পিউটার আমদানির সুযোগ প্রত্যাশা করেন তিনি।

বিসিএস কম্পিউটার সিটি মার্কেট ম্যানেজমেন্ট কমিটির সভাপতিত্বে আকতার হোসেন খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক জাহেদ আলী ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্লোবাল ব্র্যন্ডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার, বিসিএস কম্পিউটার সিটি মার্কেট ম্যানেজমেন্ট কমিটির উপদেষ্টা গৌতম সাহা  প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রযুক্তি বিলাসিতা নয়, জ্ঞান ও সমৃদ্ধির হাতিয়ার।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষকদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এরপর কেক কেটে ফাস্ট চার্জিং এক্সপার্ট হিসেবে এলডিনিও ব্র্যন্ডের বাংলাদেশের অভিযাত্রা শুরু হয়।

ডিবিটেক/আরবি/ইকে