৫০-এ অ্যাপল: পৃথিবীকে বদলে দিল যে কোম্পানি

৫০-এ অ্যাপল: পৃথিবীকে বদলে দিল যে কোম্পানি
৯ মার্চ, ২০২৬ ২০:২১  

আজকের পৃথিবীতে আড়াই বিলিয়নেরও বেশি মানুষ অ্যাপলের পণ্য ব্যবহার করেন—একটি সংখ্যা যা চীনের জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে। কিন্তু এই পথচলা শুরু হয়েছিল ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর একটি ফুটপাতে, ১৯৭১ সালে। সেখানেই প্রকৌশলী স্টিভ ওজনিয়াকের সঙ্গে দেখা হয় এক বিদ্রোহী উচ্চ বিদ্যালয়ের ছাত্রের—স্টিভ জবসের।

ওজনিয়াক স্মৃতিচারণায় বলেন, “কেউ কি জানত ভবিষ্যতে একটা কোম্পানি হবে?” ১৯৭৫ সালে কম্পিউটার দেখাই ছিল বিরল ঘটনা। ওজনিয়াক বানালেন একটি সার্কিট বোর্ডমাত্র—সেটাই প্রথম কম্পিউটার। জবস বললেন, সেটা বিক্রি করতে হবে। প্রথম কম্পিউটার বিক্রি হলো ১৫০টি। দ্বিতীয়টি অ্যাপল টু—বিপ্লব ঘটিয়ে বিক্রি হলো ৬০ লাখ।

১৯৮৪ সালে এল ম্যাকিনটোশ। মাউস, মেনু ও গ্রাফিক্স সম্বলিত প্রথম সাশ্রয়ী কম্পিউটার। কিন্তু তারপরই কঠিন সময় এল। জবসকে বের করে দেওয়া হলো, কোম্পানি হারাতে লাগল পথ।

১৯৯৭ সালে জবস ফিরে এলেন। টিম কুককে নিয়োগ করলেন অপারেশনস প্রধান হিসেবে। কুক বলেন, “স্টিভের মধ্যে আমি এমন এক সিইও দেখেছি, যা হাজার বছরে একবার জন্মায়।” তারপর শুরু হলো ব্যবসার ইতিহাসে সবচেয়ে বড় পুনরুদ্ধার অভিযান। এলো আইম্যাক, আইটিউনস, আইপড।

২০০৭ সালে জবস ঘোষণা করলেন তিনটি পণ্য—একটি আইপড, একটি ফোন, একটি ইন্টারনেট কমিউনিকেটর। আসলে সেটা ছিল একটিই ডিভাইস: আইফোন। সেদিন জবস আঙুল দিয়ে স্ক্রলে করে দেখালেন, আমরা কখনো ডেটা স্পর্শ করিনি। আইফোন সব বদলে দিল। স্মার্টফোন হলো আমাদের ক্যামেরা, টিভি, খবরের কাগজ, গেম কনসোল। উবার, এয়ারবিএনবি, টিন্ডারের মতো অসংখ্য সেবার জন্ম দিল এই ডিভাইস।

কিন্তু জবস আর নেই। ২০১১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার আগে কুককে ডেকে বলেছিলেন, “কখনো জিজ্ঞেস করো না আমি কী করতাম। শুধু সঠিক কাজটি করো।” কুক সেটাই করলেন। টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তি, অ্যাপল পে, অ্যাপল টিভি, অ্যাপল মিউজিকের মতো সেবায় জোর দিলেন। তার অধীনে অ্যাপলের আকার তিনগুণ বেড়েছে, শেয়ার দর বেড়েছে ১৬০০ শতাংশ।

অবশ্য চ্যালেঞ্জও কম নয়। চীনের উৎপাদন নির্ভরতা, প্রেসিডেন্টের শুল্কনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবুও কুক বিশ্বাসী অ্যাপলের পুরনো মূল্যবোধেই—যা দুজন স্টিভ রেখে গেছেন। ওজনিয়াক বলেন, “অ্যাপলের সুনাম আমাদের থেকেই শুরু। সব প্রযুক্তি কোম্পানির মধ্যে আমি অ্যাপলকেই সবচেয়ে বেশি শ্রদ্ধা করি।”

ডিবিটেক/বিএমটি