ঝুঁকিতে ৪০০ মিলিয়ন উইন্ডোজ ব্যবহারকারী

ঝুঁকিতে ৪০০ মিলিয়ন উইন্ডোজ ব্যবহারকারী
৬ অক্টোবর, ২০২৫ ১১:৪২  

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট বর্তমানে এক “নিরাপত্তা বিপর্যয়ের” মুখোমুখি। উইন্ডোজ ১০–এর প্রায় ৪০০ মিলিয়ন ব্যবহারকারী গুরুতর ঝুঁকিতে পড়েছেন, কারণ ১৪ অক্টোবরের পর থেকে তাদের জন্য নিয়মিত সিকিউরিটি আপডেট বন্ধ হয়ে যাচ্ছে। মাইক্রোসফটের নতুন নীতিমালা অনুযায়ী, যারা বাড়তি অর্থ দিয়ে এক্সটেন্ডেড সাপোর্টে যুক্ত হবেন না, তারা ভবিষ্যতে নিরাপত্তা সুরক্ষা থেকে বঞ্চিত থাকবেন। খবর ফোর্বস।

তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৪১ শতাংশ কম্পিউটার উইন্ডোজ ১০–এ চলছে, যার অনেকগুলিই হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে উইন্ডোজ ১১–এ আপগ্রেড করা সম্ভব নয়। ফলে পুরোনো এই ডিভাইসগুলো সাইবার হামলা ও র‍্যানসমওয়্যার ঝুঁকিতে পড়বে।

ভোক্তা অধিকার সংগঠন পিআইআরজি জানিয়েছে, এই পরিস্থিতি “অভূতপূর্ব” এবং মাইক্রোসফটের কঠোর হার্ডওয়্যার নীতির কারণে সৃষ্টি হয়েছে। তারা সতর্ক করেছে, আপডেট বন্ধ হয়ে গেলে “হ্যাকাররা উল্লাসে ফেটে পড়বে”, কারণ অরক্ষিত সিস্টেমগুলো সহজেই আক্রমণের টার্গেটে পরিণত হবে।

ডিবিটেক/বিএমটি