ঈদে ঘরে ফেরা সহজ করতে অপো–সহজ সমঝোতা চুক্তি
‘স্টে রুটেড, গো বিয়ন্ড’ স্লোগানে সহজ ডটকমের মাধ্যমে বিভিন্ন ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন অপো এ৬এস প্রো স্মার্টফোন ক্রেতারা। আগামী ৮ এপ্রিল পর্যন্ত লটারির মাধ্যমে ২৫০ জন ভাগ্যবান ক্রেতা প্রত্যেকে ১,০০০ টাকার বাস টিকিট ভাউচার কোড পাবেন। এই কোড ব্যবহার করে সহজ প্ল্যাটফর্মে বাস টিকিট কিনতে পারবেন ফোনটির ক্রেতারা।
এছাড়া অপো এ৬এস প্রো ক্রেতারা দেশীয় ও আন্তর্জাতিক উভয় এয়ার টিকিট কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত ভাউচার সুবিধাও পাবেন। একটি কমন ক্যাম্পেইন কোড ব্যবহার করে এই ছাড় পাওয়া যাবে।
ক্রেতাদের এই বিশেষ সুবিধা দিতে রাইড ও টিকিটিং প্ল্যাটফর্ম সহজের সঙ্গে এরইমধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। অপো বাংলাদেশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক আয়োজনে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ঈদ মানেই পরিবার ও শিকড়ে ফিরে আসা। সহজের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে আমরা চাই আমাদের ক্রেতারা সহজে ঘরে ফিরতে পারুক এবং অপো এ৬এস প্রো ব্যবহার করে নতুন অভিজ্ঞতা উপভোগ করুক। প্রযুক্তি শুধু পারফরম্যান্স নয়, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আরও অর্থবহ করে তোলারও মাধ্যম।
অপো জানায়, এই অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তি ও সেবাকে একত্র করে উৎসবের সময়ে মানুষের ভ্রমণকে আরও সহজ, সাশ্রয়ী ও আনন্দময় করে তুলতেই তাদের এই উদ্যোগ।
ডিবিটেক/এমএন/ইকে







