ঢাবি প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষা ১১ এপ্রিল

ঢাবি প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষা ১১ এপ্রিল
৮ মার্চ, ২০২৬ ০০:০০  

পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী,  আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট সূত্রে প্রকাশ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির লক্ষে প্রযুক্তি ইউনিট-এ অনলাইনের আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৭ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট। পরীক্ষার অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল সকাল ১১টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

এর আগে ঢাবির প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া গত ১৪ জানুয়ারি শুরু হয়। শুরুতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ ছিল। পরে তা বৃদ্ধি করা হয়। এরই মধ্যে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ৮৫০ টাকা।

ডিবিটেক/এনএ/এমইউএম