ঈদে জিপিস্টার গ্রাহকদের জন্য বিশেষ চমক, অ্যাপেক্সে কেনাকাটায় মিলবে ছাড়

ঈদে জিপিস্টার গ্রাহকদের জন্য বিশেষ চমক, অ্যাপেক্সে কেনাকাটায় মিলবে ছাড়
১ মার্চ, ২০২৬ ১২:১২  

ঈদকে সামনে রেখে প্রিমিয়াম গ্রাহকদের জন্য বিশেষ অফার চালু করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। এ লক্ষ্যে জুতা ও লাইফস্টাইল ব্র্যান্ড অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড–এর সঙ্গে একটি অংশীদারিত্ব করেছে প্রতিষ্ঠানটি।

এই উদ্যোগের আওতায় জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা সারাদেশে ৩০০টিরও বেশি অ্যাপেক্স আউটলেট এবং অনলাইনে ন্যূনতম ৩ হাজার টাকা কেনাকাটায় ৩০০ টাকা ছাড় পাবেন। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এ অফারটি প্রথম ১০ হাজার গ্রাহকের জন্য প্রযোজ্য।


অফারটি পেতে গ্রাহকদের “এপেক্স” লিখে ২৯০০০ নম্বরে বার্তা পাঠাতে হবে। সফলভাবে সক্রিয় হলে গ্রাহকরা একটি কুপন কোড পাবেন, যা অ্যাপেক্সের যেকোনো আউটলেটে বা অনলাইনে কেনাকাটার সময় ব্যবহার করে নির্ধারিত ছাড় পাওয়া যাবে।


সম্প্রতি ঢাকার জিপি হাউজে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গ্রামীণফোনের অংশীদারিত্ব বিভাগের প্রধান মুনিয়া গণি এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের বিপণন বিভাগের প্রধান মো. রায়হান কবির।


গ্রামীণফোন জানায়, সংযোগ সেবার পাশাপাশি গ্রাহকদের জন্য অর্থবহ লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উৎসবের মৌসুমে প্রিমিয়াম গ্রাহকরা সহজ ও সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

ডিবিটেক/ ডিএইচই/ইকে