কুড়িগ্রামে সিসিটিভির ভিডিওতে ধরা পড়ল ‘কুকুর সদৃশ রোবট’
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সীমান্তবর্তী এলাকায় রহস্যময় একটি রোবট কুকুর সদৃশ বস্তুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে অবস্থিত ‘আলাউদ্দিন হার্ডওয়্যার’ দোকানের সিসিটিভি ফুটেজে১৬ ফেব্রুয়ারি, সোমবার রাত ৩টা ৩৫ মিনিটে অদ্ভুত এই দৃশ্যটি ধরা পড়ে।
১৭ ফেবওয়ারি, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দোকানের মালিক রোকনুজ্জামান ও তার ভাই নাজমুল হোসেন চুরির ঘটনার সূত্র ধরে ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে বিষয়টি লক্ষ্য করেন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্ত এলাকার কুদ্দুস মিয়া জানান, বিষয়টি সন্দেহজনক। সীমান্ত এলাকা থেকে মিলনী বাজার কিছুটা দূরে। সেখানে কিভাবে ভারতীয় রোবট এলো সেটি ভাববার বিষয়।
বিষয়টি তদন্ত করে দেখা উচিৎ বলে মনে করেন অনেকেই।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায় লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মহবুব উল হক জানান, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এটি এআই দিয়ে তৈরি কি না অথবা ভারতীয় রোবট কি না সে বিষয়ে নিশ্চিত হয়ে জানানো হবে।
ডিবিটেক/ডিপি/এমইউএম







