গণভোট নিয়ে তুষারের ভাইরাল পোস্টটি ‘অপতথ্য’ নির্ভর

গণভোট নিয়ে তুষারের ভাইরাল পোস্টটি ‘অপতথ্য’ নির্ভর
১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৪০  
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ৪ কোটি ৪১ লাখ ভোট কোথায় গেল বলে প্রশ্ন রেখেছেন বিতার্কিক থেকে উপস্থাপক ও টিভি টক শো’র আলোচক ডা. আব্দুন নূর তুষার। নিজের ফেবসবুক ভেরিফায়েড পেজে এই পোস্টটি করার পর সেটি আবার কোনো ব্যাখ্যা ছাড়াই ছড়িয়ে ফেলেছেন। কিন্তু তার আগেই পোস্টটি কপি করে তার নামে পুন:প্রকাশ করা হয়েছে শত শত ফেসবুক একাউন্ট থেকে।
ভাইরাল হওয়া ১৩ ফেব্রুয়ারি রাতে প্রকাশিত ওই পেস্টে আব্দুন নূর তুষার দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ৩ কোটি ২৫ লাখ ভোট পড়েছে। অন্যদিকে নির্বাচনে ভোট দিয়েছে ৭ কোটি ৬৬ লাখ মানুষ। তিনি প্রশ্ন তুলেছেন, বাকি ৪ কোটি ৪১ লাখ ভোট কোথায় গেল।
তবে ১৪ ফেব্রুয়ারি ভোররাতে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ভোট কাস্ট হয়েছে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। এর মধ্যে অসঠিক পদ্ধতিতে ভোট দেওয়ার কারণে বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। মোট কাস্ট হওয়া বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি।
ফলে, আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্টটি তার মনগড়া এবং কাল্পনিক ‍উপাত্ত নির্ভর বলেই বিবেচিত হয়েছে। পরে তিনি সেটি সরিয়ে ফেললেও সেই মিথ্যা উপাত্ত নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে গসিপ থেমে নেই। 
ডিবিটেক/এসআই/এমআই