চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে 'পোর্ট সিঙ্গেল উইন্ডো' উদ্বোধন
দেশের নৌ বাণিজ্য ও বন্দর ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর ভবনের বোর্ড রুমে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম 'পোর্ট সিঙ্গেল উইন্ডো (Port Single Window-CPA SKY) চালু করলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (CPA)। এই কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম বন্দর এখন থেকে একটি পূর্ণাঙ্গ Smart Port এবং Paperless ব্যবস্থার দিকে যাত্রা শুরু করল।
১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এই কার্যক্রম উদ্বোধন করেন এম.এ. মনিরুজ্জামান অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সিস্টেম চালুর ফলে বন্দরের সামগ্রিক কার্যক্রমের গতি ৩ থেকে ৫ গুণ বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
উদ্বোধনী দিনে ড্যাশবোর্ড থেকে দেখা যায়, বর্তমানে বন্দরের Berth Utilization ৬৭%, যেখানে ২১টির মধ্যে ১৪টি বার্থ সচল রয়েছে। এছাড়া সিস্টেমে ১২৮-টি আহাজ (Vessels Discovered) ট্র্যাক করা হচ্ছে। এটি মূলত ম্যানুয়াল কাজের চাপ কমিয়ে একটি দক্ষ ও Digital Transformation নিশ্চিত করবে।
জানাগেছে, আগে বন্দরের বিভিন্ন ডিজিটাল সিস্টেম থাকলেও তাদের মধ্যে কোনো Inter-connectivity আন্তঃসংযোগ ছিল না। নতুন এই Unified Platform-টির মাধ্যমে বারহারকারীরা একটি মাত্র লগইন এর মাধ্যমে সকল সেবা পাবেন। এছাড়াও ডিজিটাল রাডার (Digital Radar) এবং অটোমেটেও ভেসেল ট্র্যাকার
(Automated Vessel Tracker) মাধ্যমে জাহাজের অবস্থান সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। একইসঙ্গে আমদানিকারক ও রপ্তানিকারকদের বিভিন্ন দপ্তরে না গিয়ে একটি প্ল্যাটফর্ম থেকেই সব অনুমোদন ও Cargo Clearance সম্পন্ন করার সুবিধা পাবেন। এনবিআর (NBR), ব্যাংক এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থার সাথে সরাসরি ডাটা শেয়ারিং সুবিধা এবং প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, যা ব্যবসা সহজীকরণে সহায়ক হবে।
ডিবিটেক/এসএম/এএস







