অপো'র ফটোগ্রাফি প্রতিযোগিতায় লাখ টাকার অফার

অপো'র ফটোগ্রাফি প্রতিযোগিতায় লাখ টাকার অফার
৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:১৮  
৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০২  

‘এভরি ফটো টেলস এ স্টোরি’ প্রতিপাদ্যে ফটোগ্রাফি প্রতিযোগিতা শুরু করলো ‘অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ফটোগ্রাফি কন্টেস্ট’। অপো বাংলাদেশ ও পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফির যৌথ আয়োজনে প্রতিযোগিতায় বিজয়ীর জন্য রয়েছে লাখ টাকা পুরস্কার। এজন্য পোট্রেট, নেচার এবং ওয়াইল্ডলাইফ, স্ট্রিট ও আর্কিটেকচার, লো-লাইট, হেরিটেজ ও কালচার, এই পাঁচটি বিভাগে ছবি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ছবিতে দৃষ্টিনন্দনতা ছাড়িয়ে গিয়ে চরিত্র, আবেগ, পরিচয় ও প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলোর ওপর গুরুত্বারোপ করো হয়েছে। 

আগ্রহী ফটোগ্রাফাররা ডেডিকেটেড প্ল্যাটফর্ম https://opposhot.com/ ভিজিট করে মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে নিবন্ধন করতে পারবেন। এরপর পছন্দসই বিভাগ নির্বাচন করে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে হাই-কোয়ালিটি ছবি আপলোড করতে হবে এবং একইসাথে, ছবির পেছনের গল্প, প্রেক্ষাপট বা আবেগ বর্ণনা করে একটি সংক্ষিপ্ত লেখা যুক্ত করতে হবে।

অপো বাংলাদেশ জানিয়েছে, দেশের ডকুমেন্টারি ও শিক্ষামূলক ফটোগ্রাফি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড জমা দেওয়া ছবিগুলো মূল্যায়নের দায়িত্বে থাকবেন। এই প্যানেলে রয়েছেন পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফির ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ, খ্যাতিমান ডকুমেন্টারি ফটোগ্রাফার রেজোয়ানা চৌধুরী জিনিয়া, শফিকুল আলম কিরণ ও কেএম আসাদ। নান্দনিকতার চেয়েও গভীরভাবে প্রভাব ফেলতে সক্ষম এমন ন্যারেটিভের সক্ষমতা, অথেনটিসিটি, ইমোশনাল রেজোনেন্স ও কনটেক্সচুয়াল বোঝাপড়ার ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করবেন তারা।

প্রতিযোগিতার গ্র্যান্ড উইনার পাবেন ১,০০,০০০  লাখ টাকা নগদ অর্থ, অপোর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও পাঠশালায় একটি প্রফেশনাল ফটোগ্রাফি কোর্স। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৫০,০০০ টাকা, অপো স্মার্টফোন ও পাঠশালার কোর্স। তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৩০,০০০ টাকা, অপো স্মার্টফোন ও পাঠশালার কোর্স। এছাড়া, পাঁচটি ফটোগ্রাফি ক্যাটাগরির প্রতিটি থেকে পাঁচজন করে বিজয়ী নির্বাচন করা হবে। প্রতিটি ক্যাটাগরির বিজয়ী পাবেন ২০,০০০ টাকা নগদ অর্থ, একটি সর্বশেষ অপো স্মার্টফোন এবং পাঠশালা ফটোগ্রাফি কোর্স।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে। আগামী ১৫ মে প্রতিযোগিতার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ডিবিটেক/এনও/ইকে