ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের
সভাপতি প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া , সম্পাদক আতাহার আলী খান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের উপস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসার্স এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল। সাধারণ সম্পাদক হয়েছেন সংস্থাটির কর কর্মকর্তা আতাহার আলী খান।
ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের গঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন, এসোসিয়েশনের স্থায়ী সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এসোসিয়েট সদস্য হিসেবে ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার অন্তর্ভুক্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কণ্ঠ ভোটে সভাপতি হিসেবে প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সাধারন সম্পাদক পদে করকর্মকর্তা আতাহার আলী খানের নেতৃত্বে এসোসিয়েশনের ২৫ (পঁচিশ) সদস্য বিশিষ্ট কমিটি ও ৭ (সাত) সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন এ কমিটির মেয়াদ হবে দুই বছর। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে মজিবর রহমান ও আবু নাসের সহসভাপতি, গোলাম মোর্শেদ যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী সুমনা ইয়াসমিন সহ-সাধারণ সম্পাদক, আলী মনসুর কোষাধ্যক্ষ, এনামুজ্জামান শাহেদ সাংগঠনিক সম্পাদক, কামাল হোসেন দপ্তর সম্পাদক, আনিসুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, আসাদুজ্জামান তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, কানিজ মান্তাসা নারীবিষয়ক সম্পাদক, এম এম জাকির হোসেন সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, শাহানুরী সমাজ কল্যাণ সম্পাদক ও মিঠুন চন্দ্র শীল কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
সাত সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন কাজী বোরহান উদ্দিন, মাহতাব আহমেদ, আনিসুর রহমান, সিরাজুল ইসলাম, সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া, ডা. নিশাত পারভীন ও ডা. আশরাফুল হাসান।
এদের মধ্যে প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (পুর) হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাদসিক ডিপ্রকৌসের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
প্রসঙ্গত, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কড়ইশ গ্রামে জন্মগ্রহণ করেন। এলাকার স্থানীয় সকল সামাজিক ও মানবিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।
ডিবিটকে/এসআর/ইকে



