স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রার দাম বাড়ার ঝুঁকি
স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ সিরিজের দাম বাড়তে পারে—এমন ইঙ্গিত এবার প্রকাশ্যে দিয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীরা। এতে গ্রাহকদের জন্য খরচ বাড়ার আশঙ্কার পাশাপাশি স্যামসাংয়ের আকর্ষণীয় ছাড় ও আগ্রাসী বিক্রয় কৌশলও চাপে পড়তে পারে, বিশেষ করে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলটির ক্ষেত্রে। খবর ফোর্বস।
দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের পর সিইএস ২০২৬-এ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে স্যামসাং ইলেকট্রনিকসের সহ-প্রধান নির্বাহী টি এম রোহ জানান, বৈশ্বিক মেমোরি সংকট থেকে কোনো কোম্পানিই মুক্ত নয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় কারখানার সক্ষমতা, র্যাম ও ফ্ল্যাশ স্টোরেজের বড় অংশ সে খাতে চলে যাচ্ছে। ফলে স্মার্টফোন উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রোহ বলেন, এ পরিস্থিতিতে পণ্যের দাম বাড়ানো ‘অনিবার্য’ হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে, যদি দাম বাড়ে, তবে স্যামসাংয়ের দীর্ঘদিনের বড় ছাড়, ট্রেড-ইন সুবিধা ও প্রোমোশনাল অফার কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে গ্যালাক্সি এস২৬ আল্ট্রার বাজার প্রতিযোগিতায় নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
ডিবিটেক/বিএমটি







