এনইআইআর এর নামে ফিশিং সাইট!
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) এর নামে ফিশিং ওয়েবসাইট পেয়েছে বাংলাভিশন। এনইআইআর এর অফিসিয়াল ওয়েব ঠিকানা জাল করে ডটকম ডোমেইনে তৈরি ওয়েবসাইটটির ইউআরএল হচ্ছে neribtrc.com।
৪ জানুয়ারি এই ফিশিং ওয়েব সাইটটির ভিজিটে দেখা যায়, সেখানে রেজিস্টার, লগইন এবং চেক স্ট্যাটাস নাউ অপশন রয়েছে। স্ট্যাটাস নাউ অপশনে র্যান্ডম ১৫ সংখ্যা বসিয়ে ক্লিক দিলে বিটিআরসির অফিসিয়াল পেইজে নিয়ে যাচ্ছে। কিন্তু রেজিস্টার বা লগইন বাটনে ক্লিক দিলে জুয়ার বিভিন্ন সাইটে রি-ডাইরেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছে।
এ ধরনের ফিশিং সাইট দ্রুতই বন্ধ করার কথা জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এমদাদ উল বারী।
অপরদিকে এসব সাইটে লুকিয়ে থাকা ম্যালিশিয়াস লিঙ্কে ক্লিকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য বেহাত, সিস্টেম আক্রান্ত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেেন সাইবার বিশেষজ্ঞরা।
ডিবিটেক/এসইবিভি/ইকে







