২৭ নভেম্বর আসছে নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’

২৭ নভেম্বর আসছে নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’
২৩ নভেম্বর, ২০২৫ ২০:২০  

আসছে নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’, যেখানে শুধু রোমান্স নয়, আছে পরিবার, বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্রজীবনের স্মৃতির ছোঁয়া। হাসিব হোসাইন রাখির লেখা ও পরিচালিত এই ৯০ মিনিটের ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে।

চলতি বছরের শুরুতে বিয়ে করে আলোচনায় আসলেও আগে অভিনয়ে নাম লেখাননি ২৪ বছরের তরুণী শাম্মি ইসলাম নীলা। ‘ফার্স্ট লাভ’-এর নায়িকা হিসেবে তার পরিচয় ২৩ নভেম্বর, রবিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। নীলা ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর মুকুটজয়ী।

প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে নীলা বলেন, আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। ‘ফার্স্ট লাভ’-এর গল্পটি শুনে নিজের সঙ্গেও খুব কানেক্ট করতে পেরেছি। দর্শকরা জীবনের কোনো না কোনো মুহূর্তে এই গল্পকে অনুভব করবেন। এমন একটি কাজ করতে চেয়েছিলাম যা মানুষের মনে থেকে যাবে।

অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘ফার্স্ট লাভ’ হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় কাজ এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে চতুর্থ প্রজেক্ট। আমাদের নায়িকার এটি প্রথম কাজ। তাই গল্পের নামও রাখা হয়েছে ‘ফার্স্ট লাভ’। আশা করছি, দর্শকরা ভালো লাগবে।

পরিচালক হাসিব হোসাইন রাখি জানান, গল্পটা পুরোপুরি আমার নিজের লেখা। ‘ফার্স্ট লাভ’ আমার জন্য নতুন এক জার্নি। আশা করি দর্শকরা এই গল্পের সঙ্গে একটি বিশেষ যাত্রায় অংশ নেবেন।

প্রযোজক ও ক্যাপিটাল ড্রামার হেড আনোয়ারুল আলম সজল জানান, ওয়েব ফিল্মটি আগামী ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় মুক্তি পাবে। তিনি আশা প্রকাশ করেন, দর্শকরা এতে কিছুটা সিনেমাটিক অনুভূতিও পাবেন।

চলতি বছরের শুরুতে বিয়ে করে খবরের শিরোনামে এলেও অভিনয়ে নাম লেখানো হয়নি ২৪ বছর বয়সী এই তরুণীর। এবার অভিনয়ে নাম লেখানোর পর অভিজ্ঞতা জানিয়ে নীলা বলেন, আজকের দিনটা আমার জন্য স্পেশাল। ফার্স্ট লাভ-এর গল্পটা যখন আমার কাছে আসে নিজেও খুব বেশি কানেক্ট করতে পারি। যারা দেখবেন তারাও জীবনের কোন না কোন মোমেন্টে ফিল করতে পারবে। আমি এমন একটি কাজ করতে চাচ্ছিলাম যেটা মানুষের মনে গেঁথে থাকবে। দর্শকরাও কোয়ালিটিফুল কাজ দেখতে চায়। দর্শকরা সুন্দর একটি কাজ দেখতে পারবে। আমি খুবই আশাবাদী এই কাজটি নিয়ে। 
ডিবিটেক/আরভি/ইক