গ্রাহকদের ২০ ডলার ক্রেডিট দিচ্ছে ইউটিউব টিভি

গ্রাহকদের ২০ ডলার ক্রেডিট দিচ্ছে ইউটিউব টিভি
১০ নভেম্বর, ২০২৫ ১৯:৫৩  

ডিজনির নেটওয়ার্কগুলো এক সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার কারণে ইউটিউব টিভি তাদের গ্রাহকদের ২০ ডলার ক্রেডিট দিচ্ছে, যা পরবর্তী বিল পরিশোধে ব্যবহার করা যাবে। খবর টেকক্রাঞ্চ।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি প্রথম বিষয়টি জানায়, পরে ইউটিউবের এক মুখপাত্র টেকক্রাঞ্চ-কে বিষয়টি নিশ্চিত করেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের কাছে এখন ক্রেডিট নোটিশ পাঠানো হচ্ছে এবং ইমেইলে দেওয়া নির্দেশনা অনুসারে তারা এই ক্রেডিট ব্যবহার করতে পারবেন।

গত ৩১ অক্টোবর থেকে ইউটিউব টিভিতে ডিজনির চ্যানেলগুলো, যেমন ইএসপিএন, এবিসি এবং অন্যান্য নেটওয়ার্ক দেখা বন্ধ রয়েছে। ইউটিউব জানায়, নতুন সমঝোতায় পৌঁছাতে পারলে কয়েক ঘণ্টার মধ্যেই চ্যানেলগুলো পুনরায় চালু করা হবে।

এই বিরোধ মূলত মূল্য নির্ধারণ নিয়ে, যেখানে ইউটিউব অভিযোগ করছে ডিজনি অতিরিক্ত দাম চাইছে, আর ডিজনি বলছে ইউটিউব তাদের চ্যানেলের যথাযথ মূল্য দিচ্ছে না।

২০২২ সালেও অনুরূপ পরিস্থিতিতে ইউটিউব টিভি ডিজনির সম্প্রচার বন্ধ থাকার কারণে গ্রাহকদের ১৫ ডলার ক্রেডিট দিয়েছিল।

ডিবিটেক/বিএমটি