ধবল ধোলাই শেষে ভাইরাল ক্রিকেটারদের বিরুদ্ধে ‘ক্ষোভ’

ধবল ধোলাই শেষে ভাইরাল ক্রিকেটারদের বিরুদ্ধে ‘ক্ষোভ’
১৭ অক্টোবর, ২০২৫ ০০:৩০  

এশিয়া কাপের পর আরব আমিরাতে আফগানিস্তানকে টি–টোয়েন্টি সিরিজে ৩–০তে ধবলধোলাই করলেও ওয়ানডে সিরিজে উল্টো ধবলধোলাই হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।বিমানবন্দরে ক্রিকেটারদের প্রতি সে কারণেই ক্ষোভ জানিয়েছেন কিছু লোক। তবে তাদের ক্ষোভের প্রকাশ ছিল আক্রমণাত্মক। সংযুক্ত আরব আমিরাত থেকে ১৫ অক্টোবর, বুধবার রাতে দেশে ফিরে বেশ বাজে  অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ক্ষোভ ঝাড়তে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওপেনার মোহাম্মদ নাঈম ও তাসকিন আহমেদসহ কয়েকজন ক্রিকেটারকে হেনস্তা করেছেন একদল লোক।

সেই ঘটনার কয়েকটি ভিডিও ১৬ অক্টোবর, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেসব ভিডিওতে ক্রিকেটারদের উদ্দেশে করা গালাগালও স্পষ্ট শোনা গেছে। বিমানবন্দরে ক্ষোভ প্রকাশের ভিডিওগুলো ছাড়াও সোশ্যাল হ্যান্ডেলে। এরপর নিজের ফেসবুক পেজে ক্রিকেটার নাঈম লিখেছেন, ‘আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা (প্রকাশ করা হয়েছে), গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’

পোস্টে নিজের বাসা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের খুব কাছে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘মিরপুরের কিছু ভাই ব্রাদার মিলে একটা টিম গঠন করতেসি, যারা এই অবস্থায়ও মাঠে এই দলের খেলা দেখতে আসবেন, তাদের শায়েস্তা করার জন্য।’

পোস্টে বেহায়া সাপোর্টার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ এর পক্ষ থেকে  তিনি আরও লিখেছেন, ‘প্রিয় দলের খেলা দেখতে এসে কেউ বেধড়ক মার খেলে বা highly Injured হলে মিরপুরবাসীকে দায় দিতে পারবেন না। আমরা যাস্ট এই গ্যালারির মতন শূন্য গ্যালারি চাই।’

পোস্টের সঙ্গে দর্শক শুন্য গ্যালারিতে স্কোর বোর্ডে দ্বিতীয় পাওয়ার প্লেতে ১৮ ওভারের ৫ম বলে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে ৭০ রান সংগ্রহের একটি লাইভ স্ট্রিমিং ভিডিওর স্ন্যাপ শট জুড়ে দিয়েছেন তিনি। 

তবে এভাবে অফলাইন-অনলাইন মিলিয়ে ক্রিকেটারদের প্রতি এমন ক্ষোভ বা বিদ্বেষে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ধরনের প্রতিক্রিয়া ও ফেসবুক পোস্টকে বাংলাদেশ দলের দর্শক–সমর্থক এবং ক্রিকেটারদের জন্যও নিরাপত্তার হুমকি মনে করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। সূত্রমতে, সেই উদ্বেগ আমলে নিয়েই খেলা দেখতে গেলে দর্শকদের ‘শায়েস্তা’ করার হুমকিদাতাকেও খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে ওই পোস্ট নিছক স্যাটায়ার বলে দাবি করেছে পোস্টটির অনুসারী ও সমর্থকরা।