ঢাকায় কিস্তিতে টােকনো ৫জি পোভা সিরিজ উন্মোচন
দেশে সীমিত পরিসরের ৫জি'র বাণিজ্যিক সেবা চালুর সঙ্গে তিনটি মডেলে ৩৫ হাজার টাকার বাজেট রেঞ্জে এআই পোভা সিরিজ উন্মোচন করলো টেকনো বাংলাদেশ। ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার, রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিংমলে নিজেদের ব্রান্ড শপে ফোানগুলো উন্মোচন করা হয়।
উন্মোচনের পর ফোনটি হাতে নিয়ে দেখা গেলো বেশ হালকা-পাতলা গড়নের ফোনটিতে আনা হয়েছে অভিজাত আইফোনের ফিল। এর একটি ফোন কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহারকারির মুড বুঝতে পারে। হাইওএস এর ফোনটির ইন্টারফেসেও আনা হয়েছে স্বাতন্ত্র্য।
অনুষ্ঠানে নতুন ফোনের বৈশিষ্ট তুলে ধরেন ফোনটির বাংলাদেশী পরিবেশক আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক। তিনি জানান, ফোন তিনটি বাংলাদেশে অ্যাসেম্বেলড। বিশ্বজুড়ে ১১ মিলয়ন পোভা ব্যবহারকার করছেন। বাংলাদেশে ৫জি পেনিট্রেশন বাড়াতে ফোন তিনটির মূল্য ক্রেতার হাতের নাগালে আনা হয়েছে। পোভা স্লিম ৫জি কেনা যাবে ২৯ হাজার ৯৯৯ টাকায়। কার্ভ ৫জির দাম পড়বে ৩২ হাজার ৯৯৯ টাকা। আর ৩৪ হাজার ৯৯৯ টাকায় কেনা যাবে পোভা ৭ প্রো ৫জি। ক্রেতাদের জন্য প্রতিটি ফোনের সঙ্গে উপহার হিসোবে থাকছে একটি করে ম্যগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যংক।
তিনি জানা, দেশে এখন ১০ শতাংশ ৫জি ফোন আছে। দ্রুতই এই হার ১৫ শতাংশে উন্নীত করতে এই অফার দেয়া হয়েছে। সঙ্গে থাকছে ৯ মাসের কিস্তি সুবিধা।
অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে জানানো হয়, ফোনগুলো আইপিএস ৬৪ স্বিকৃত হওয়য় ওয়াটার রেজিস্টন্স সুবিধা মিলবে। তবে স্বাভাবিক নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে কিংবা সার্ভিসিংয়ের ফলে এর সক্ষমতা কমে। আর ফোনকে শতভাগ ওয়াটার প্রুফ বলা ঠিক নয়।





