নতুন ভ্যারিয়েন্টে অপো এ৫
নিজেদের আল্টিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন স্মার্টফোন এ৫ এর ৮ জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবি ভ্যারিয়েন্টের নতনু ফোন বাংলাদেশে নিয়ে এসেছে অপো। আগের ভ্যারিয়েন্টে ব্যবহারকারীদের অনন্য সাড়া পেয়ে অসাধারণ শক্তি, দীর্ঘমেয়াদী সক্ষমতা ও চমৎকার পারফরম্যান্সের নতুন এই সংস্করণটি নিয়ে আসা হয় বলে অপো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯০ টাকা।
বলা হচ্ছে, আগের ফোনের মতো এই ফোনটিও পানি, ধুলা বা প্রতিদিনের দুর্ঘটনা এড়িয়ে প্রতিকূল পরিবেশের জন্য আরও সক্ষম করে তুলতে অপো এ৫-এ আইপি৬৫ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স ব্যবহার করা হয়েছে।
অপোর দাবি, দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য ডিজাইন করা এই ডিভাইসটি কোনো প্রকার ঘাটতি বা ক্ষতি ছাড়াই ৫ বছর পর্যন্ত কর্মক্ষম থাকতে সক্ষম। এতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি; যা মাত্র ১৯ মিনিটে ৩০% এবং ৩৬ মিনিটে ৫০% চার্জ নিশ্চিত করতে সক্ষম। ফলে, ব্যবহারকারীরা এখন আরও কম সময়ে বেশি গেমিং, স্ট্রিমিং বা কাজের সুযোগ পাবেন।
তবে ডিজিবাংলাটেকডট নিউজ স্বাধীনভাবে এর সক্ষমতা যাচাই করে দেখেনি।







