প্লে স্টোরের বাইরে অ্যাপ বিতরণে ডেভেলপার যাচাই বাধ্যতামূলক করবে গুগল

প্লে স্টোরের বাইরে অ্যাপ বিতরণে ডেভেলপার যাচাই বাধ্যতামূলক করবে গুগল
২৬ আগষ্ট, ২০২৫ ১১:১৬  
২৬ আগষ্ট, ২০২৫ ১১:১৬  

গুগল অ্যান্ড্রয়েড অ্যাপ বিতরণে নিরাপত্তা জোরদার করতে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ২০২৬ সালের মার্চ থেকে প্লে স্টোরের বাইরে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ বিতরণের জন্য ডেভেলপারদের পরিচয় যাচাই বাধ্যতামূলক হবে। এ ব্যবস্থার আওতায় ডেভেলপারদের বৈধ নাম, ঠিকানা, ইমেইল এবং ফোন নম্বর জমা দিতে হবে। খবর টেকক্রাঞ্চ।

প্রথমে ২০২৫ সালের অক্টোবর থেকে ডেভেলপারদের জন্য পরীক্ষামূলকভাবে সিস্টেম চালু হবে। ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে ব্রাজিল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে এটি কার্যকর হবে। ২০২৭ সাল থেকে ধাপে ধাপে বিশ্বব্যাপী প্রয়োগ শুরু হবে।

গুগল জানায়, ইন্টারনেট থেকে সাইডলোড করা উৎসের মাধ্যমে প্লে স্টোরের তুলনায় ৫০ গুণ বেশি ম্যালওয়্যার ছড়ায়। তাই নতুন নীতি নিরাপত্তা জোরদার করবে এবং ক্ষতিকর অ্যাপ নির্মাতাদের শনাক্ত করা সহজ হবে। ছাত্রছাত্রী ও শখের ডেভেলপারদের জন্য আলাদা অ্যাকাউন্টের সুবিধাও থাকবে।

ডিবিটেক/বিএমটি