চুয়েট ও সিএনআরডি সমঝোতা চুক্তি

চুয়েট ও সিএনআরডি সমঝোতা চুক্তি
১৮ আগষ্ট, ২০২৫ ১৮:৪৫  
১৮ আগষ্ট, ২০২৫ ২০:৪৬  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে সমঝোতা করলো সেন্টার ফর নেভাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি)। চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে মেরিন ও নেভালে প্রযুক্তি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। 

১৮ আগস্ট (সোমবার) সিএনআরডি এর সেন্ট্রাল ওয়ার্ডরুমে চুক্তিটি সম্পাদিত হয়। 

চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার উপস্থিতে  চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম ও সিএনআরডি এর পক্ষ থেকে স্বাক্ষর করেন সিএনআরডি এর পরিচালক ক্যাপ্টেন মাহমুদুল হক মজুমদার।

এ সময় চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং সিএনআরডি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমোডর সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এর কমোডর মো: রুহুল মিনহাজসহ সিএনআরডি এর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।