“ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” প্রকল্পে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু

“ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” প্রকল্পে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু
১৮ আগষ্ট, ২০২৫ ১৮:২৮  
১৮ আগষ্ট, ২০২৫ ২০:৩১  

তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ জনবল গড়ে তুলতে দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য শুরু হয়েঠে “ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” কার্যক্রম। আইসিটি বিভাগের এনহেসিন্সং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনোমি (এজ) প্রকল্পের উদ্যোগে মাস ব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিয়েছে টাঙ্গাইলের গোরস্থান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার ১৬০ জন শিক্ষার্থী। কর্মশালায় শিক্ষার্থীদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশ এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

প্রাথমিকভাবে, ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইল জেলার মোট ৭৪০ জন মাদ্রাসা শিক্ষার্থীকে প্রযুক্তি দক্ষ করা হবে। বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়ট) ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর উদ্যোগে শুরু হওয়া এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো মাদ্রাসা শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, প্রোডাক্টিভিটি টুলস ব্যবহারে সক্ষম করে তোলা, এবং ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে সহায়তা করা।

এই উদ্যোগ মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তুলবে এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে সক্ষম করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। তাদের মতে, উদ্যোগটি বাস্তবায়িত হলে দেশে একটি দক্ষ, স্মার্ট ও প্রযুক্তি-সমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়ে উঠবে।