‘সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার’ খুঁজছে বুয়েট

‘সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার’ খুঁজছে বুয়েট
১৭ আগষ্ট, ২০২৫ ১০:১৪  
১৭ আগষ্ট, ২০২৫ ১৩:১৫  

 ‘সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার’ পদে একজন যোগ্য প্রার্থী খুঁজছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। আগামী ২৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। 

নিয়োগ পেতে বিশ্ববিদ্যালয়ের ইসিই ভবনের,৯ম তলায়  আরআইএসই সেন্টার পরিচালক বরাবর আবেদন করতে হবে। যোগ্যাতা হিসেবে প্রার্থীকে কমপক্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ধারী হতে হবে। একই সঙ্গে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা যাবে না। তবে এক্ষেত্রে বয়েসের কোনো সীমা বেধে দেয়া হয়নি।

মাসিক বেতন ৩৫ হাজার ৬০০ টাকা। 

বুয়েটেরও ওয়েব সাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। 

এদিকে ১৭ আগস্ট শেষ হচ্ছে বুয়েটের ১৪টি বিভাগে অর্ধশত পদে শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ।