কেরানীগঞ্জে ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতার পরিবর্তিত ধারায় দক্ষতা বাড়াতে কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ডিজিটাল সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা’। ৪ এপ্রিল, শুক্রবার কেরানীগঞ্জের লায়ন টাওয়ারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের সাবেক অনলাইন ইনচার্জ ও বর্তমান মাইটিভি অনলাইন ইনচার্জ মো. আতোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি ও কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর।
অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকার কণ্ঠ’-এর আয়োজনে ২ অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডিবিসির সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন মাহমুদ, দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইমের অনলাইন ইনচার্জ আল-আমীন (পনির), এনটিভি নিউজের রিপোর্টার শেখ ফরিদ, নিউজ ২৪-এর ঢাকা দক্ষিণ প্রতিনিধি আল-আমিন, এডভোকেট আরিফুল ইসলাম, ভিওডি এর স্টাফ রিপোর্টার শেখ রাকিবুল ইসলাম, দৈনিক আগামির সময় এর দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম, ঢাকার কণ্ঠ-এর কেরানীগঞ্জ প্রতিনিধি শেখ ফরহাদ, ট্রেইনি রিপোর্টার রাবেয়া আক্তার বর্ষা, সানজিদা আক্তার সঞ্জু। এছাড়াও তবিবুর রহমান, আলী আক্কাস ও মো. আলমগীরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনার কৌশল, মোবাইল জার্নালিজম (MOJO), ভিডিও এডিটিংয়ের প্রাথমিক ধারণা, ফ্যাক্ট-চেকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
ডিবিটেক/ডিবিআর/ইকে







