আইজিপির ভুয়া ভিডিও স্টেটমেন্ট এআই দিয়ে তৈরি

আইজিপির ভুয়া ভিডিও স্টেটমেন্ট এআই দিয়ে তৈরি
৫ আগষ্ট, ২০২৫ ১০:১০  
৫ আগষ্ট, ২০২৫ ১২:২০  

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের ছবি ব্যবহার করে এআই জেনারেটেড ভয়েসে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বিদ্যমান আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ বলে সতর্ক করা হয়েছে।

এ নিয়ে নিয়ে উদ্বেগ জানিয়ে ৫ আগস্ট, মঙ্গলবার  পুলিশ সদর দপ্তর থেকে এই সতর্কতা প্রকাশ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের ছবি ব্যবহার করে এআই জেনারেটেড ভয়েসে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে আইজিপির স্থিরচিত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে একটি বিভ্রান্তিকর বার্তা প্রচার করা হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে,  ভিডিওটিতে আইজিপির একটি স্থিরচিত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ভয়েস ক্লোনিং করে একটি বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হয়েছে। 
এতে আরো বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড বিদ্যমান আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এজন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে প্রযুক্তিগত অনুসন্ধান ও নজরদারি চালানো হচ্ছে।