‘ভাইরাল ভিডিও’র হেনস্তার শিকার যুবক ছাত্রদলের আবিদ নয়’
সম্প্রতি রাজধানীর একটি মেট্রো স্টেশনে এক যুবককে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল ওই ভিডিওতে হেনস্তার শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলে দাবি করা হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার জানিয়েছে, ওই যুবক আবিদুল নন।
এদিকে, ভাইরাল ভিডিওর সঙ্গে যে কল রেকর্ডটি অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, সেটিও সাম্প্রতিক এই ঘটনার নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।
ছাত্রদল সংশ্লিষ্টরা বলছেন, আবিদুলকে হেয়-প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি পক্ষ মিথ্যা ক্যাপশন দিয়ে এডিটেড ভিডিও প্রচার করছে। তবে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আবিদুলের বক্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিটি/ইকে







