বাংলাদেশের ব্যবসায় মার্কিন এআই এজেন্ট

বাংলাদেশের ব্যবসায়  মার্কিন এআই এজেন্ট
৩০ জুলাই, ২০২৫ ১২:১৫  
৩০ জুলাই, ২০২৫ ১৬:১৬  

বাংলাদেশের ব্যবসায় ডিজিটাল রূপান্তরে কৃত্রিমবুদ্ধিমত্তা ব্যবহারে নিজেদের মিউল সফট কানেক্ট এআই এজেন্ট উন্মোচন করলো মার্কিন ক্লাউড ভিত্তিক সফওয়্যার সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান সেলফোর্স। তাদের সমন্বিত প্ল্যাটফর্ম, ইন্টিগ্রেশন, এন্ড-টু-এন্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ম্যানেজমেন্ট, অটোমেশন এবং এআই-পরিচালিত কাজকর্ম ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জটিলতা কমাতে, কাজের দক্ষতা এবং ব্যবসায়িক গতি বাড়াতে সাহায্য করবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। 

বলা হচ্ছে, ‘মিউলসফট’ এর রয়েছে ইন্টিগ্রেশনের জন্য অ্যানিপয়েন্ট প্ল্যাটফর্ম এবং এপিআই ম্যানেজমেন্ট, রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ), ইন্টেলিজেন্ট ডকুমেন্ট প্রসেসিং (আইডিপি), কম্পোজার এবং সেলসফোর্স ফ্লো। এই সবকিছু একসাথে প্রতিষ্ঠানগুলোকে এআই-ভিত্তিক অ্যাপ তৈরি ও পরিচালনা করতে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) এপিআইগুলোকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও নিরাপদ রাখতে সহায়তা করে। পাশাপাশি এআই এজেন্টদের থার্ড পার্টি ডেটার ওপর কাজ করার সুযোগ করে দেয়। 

ব্যবসা ও প্রযুক্তি খাতের প্রতিনিধিদের ‍উপস্থিতিতে ঢাকার একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে এমনটাই জানান সেলসফোর্সের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট ও মিউলসফট ইন্ডিয়ার কান্ট্রি হেড নেহাল মেহতা। ৩০ জুলাই সেই ইভেন্ট বিষয়ে গণমাধ্যমে পাঠানো দীর্ঘ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূত্র বলছে, গত ১৬ জুলাই অনুষ্ঠিত ওই ইভেন্টে মেহতা বলেছেন, তিনি বলেন, ‘বাংলাদেশ এখন একটি নতুন ডিজিটাল যুগের দোরগোড়ায় যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন আগামী দিনের ব্যবসার জন্য নতুন ধারা তৈরি করবে। যেহেতু আমরা একাধিক এজেন্টভিত্তিক যুগে প্রবেশ করছি, ইন্টিগ্রেশন এখন আর বিকল্প নয়—এটি হয়ে উঠেছে একটি মৌলিক ভিত্তি। যেসব প্রতিষ্ঠান তাদের সিস্টেম ও তথ্য সংযুক্ত করে এজেন্ট-প্রস্তুত প্ল্যাটফর্ম গড়ে তোলাকে অগ্রাধিকার দেবে, তারাই এআই-এর রূপান্তরমূলক শক্তিকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সফলতা অর্জন করতে পারবে’।