টেকনো’র ওয়্যারলেস চার্জিং স্লিম ফোন
‘স্লিম এভার, স্ট্রং ফরেভার’ স্লোগানে ২৭ জুলাই থেকে বাংলাদেশের বাজারে স্পার্ক ৪০ প্রো প্লাস এনেছে টেকনো বাংলাদেশ।
নির্মাতাদের দাবি, স্লিম মানেই ভঙ্গুর নয়, প্রমান করতে ফোনটির সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ও ২-মিটার ড্রপ প্রোটেকশনের মতো প্রিমিয়াম ফিচার।
আলট্রা-স্লিম ওয়্যারলেস ফোনটিতে চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেনডেড)।







