সৌন্দর্য শিল্পেও প্রযুক্তির সম্মিলন ঘটাতে চান চিকিৎসকরা

সৌন্দর্য শিল্পেও প্রযুক্তির সম্মিলন ঘটাতে চান চিকিৎসকরা
২৮ জুলাই, ২০২৫ ০০:০১  
২৮ জুলাই, ২০২৫ ১১:০৯  

অ্যাস্থেটিক ডার্মাটোলজি খাতের উদ্ভাবন, প্রসার ও সৌন্দর্যসেবা খাতে নিয়োজিত প্র্যাকটিশনারদের বৈশ্বিক ও আধুনিক জ্ঞান এবং প্রযুক্তির সম্মিলনে দেশের সৌন্দর্য শিল্পকে মানুষের দোরগোড়ায় কার্যকরভাবে পৌঁছে দিতে তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। 

 ‘অ্যাসেন্ডিং টু নিউ হাইটস’ স্লোগানে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুই দিন ব্যাপী সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশ, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, মায়ানমার, অস্ট্রেলিয়াসহ ১০টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিন শতাধিক বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ। 

অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (এডিএসবি) এর আয়োজনে ২৬ জুলাই অনুষ্ঠিত হয় কর্মশালা,  সায়েন্টিফিক সেশন ও সেমিনার। আয়োজনের মূল (প্লাটিনাম) স্পন্সর হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে সিওডিলের প্রচলিত পণ্য ও উদ্ভাবনী গবেষণা কার্যক্রম তুলে ধরতে প্রদর্শনীর ব্যবস্থা ছিল সিওডিলের।

২৭ জুলাই অ্যাস্থেটিক ডার্মাটোলজি কনফারেন্সের উদ্বোধন করেন প্রধান অতিথি ড. এ. জেড. এম মাইদুল ইসলাম। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাজমুল হোসাইন এবং ড. মো. আবু জাফর। 

আরও উপস্থিত ছিলেন এডিএসবি’র মহাসচিব ড. জাহানারা ফেরদৌস খান ঝুমু, অর্গানার্জিং সেক্রেটারি ড. মতিউর রহমান চৌধুরী, অর্গানার্জিং প্রেসিডেন্ট ড. ইমরোজ মোহিত এবং প্রধান পৃষ্ঠপোষক ড. এম. ইউ. কবির চৌধুরী। 

সম্মেলনে অ্যাস্থেটিক ডার্মাটোলজির বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। যার মধ্যে ছিল: অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে উদ্ভাবন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ; প্রিসিশন টক্সিন: আর্ট অ্যান্ড সায়েন্স; কম্বিনেশন থেরাপি, থ্রেডস এবং কমপ্লিকেশন ম্যানেজমেন্ট; মাস্টারিং এস্থেটিকস; পিগমেন্টেশন; সেক্সুয়াল মেডিসিন; অ্যাস্থেটিক ডিভাইসেস (লেজার এবং বিয়ন্ড); হেয়ার রিস্টোরেশন সায়েন্স, সার্জারি এবং সলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল সেশন। 

ত্বকের যত্নে সিওডিলের নতুন উদ্ভাবনী পণ্য ও কার্যক্রম নিয়ে ডাক্তারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সিওডিলের স্টল। এখানে ভিয়েতনাম, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড ও ভারতের ডার্মাটোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তাররা ভিজিট করে সিওডিলের ভূয়সী প্রশংসা করেন।

বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডা. শারমিনা হক বলেন, অ্যাকনি, এজিং, ড্রাইনেস, স্ক্যাল্পের সমস্যাসহ ত্বকের যাবতীয় সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন ফলপ্রসূ কর্মসূচির মাধ্যমে নিজের ত্বক সম্পর্কে সচেতন হতে সিওডিল তার ভোক্তাদের উৎসাহিত করছে। আশা করছি সিওডিল বাংলাদেশের অন্যতম একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দেশের সুনাম বয়ে আনবে।

সিওডিল এর হেড অব বিজনেস সুকান্ত দাস জানান, এবারের অ্যাস্থেটিক ২০২৫ এ উদ্ভাবনী পণ্যের তালিকায় অন্যতম আকর্ষণ সিওডিল। বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা রেকমেন্ডেড এই ব্র্যান্ডটি সর্বস্তরের ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সিওডিলের এই সুদৃঢ় অবস্থানকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতেই সিওডিল চলতি বছরেই দুবাই ডার্মা ও কসমো প্রফ ২০২৫ এ অংশগ্রহণ করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। আজও বাংলাদেশের এই আয়োজনে যেসব ডাক্তাররা আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন তারা সিওডিলের পণ্যের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এরই মধ্যে আমেরিকাসহ শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ফিলিপাইন, দুবাই ও ভারতে সিওডিলের পণ্য পাওয়া যাচ্ছে। আশা করছি খুব শিগগির আমরা মিয়ানমার, ভিয়েতনাম ও পাকিস্তানে আমাদের পণ্যের নতুন বাজার তৈরি করতে পারবো।