স্যামসাং গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমলো
- স্যামসাং গ্যালাক্সি এ৩৭ ৫জি স্মার্টফোনের দাম সর্বোচ্চ ৯,৮০০ টাকা পর্যন্ত কমিয়েছে
- নতুন মূল্যে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টেই মূল্যছাড় পাচ্ছেন গ্রাহকরা
- ৬ বছর নিরাপত্তা আপডেট ও ৬ প্রজন্মের অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা রয়েছে ডিভাইসটিতে
স্মার্টফোন বাজারে চলমান মূল্যবৃদ্ধির মধ্যে গ্রাহকদের জন্য গ্যালাক্সি এ৩৭ ৫জি স্মার্টফোনের দাম কমিয়েছে স্যামসাং। নতুন মূল্যছাড়ের মাধ্যমে এ সিরিজের আধুনিক ফিচার ও উন্নত পারফরম্যান্স আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন দামে স্মার্টফোনটির দুটি ভ্যারিয়েন্টেই মূল্য হ্রাস করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,২৯৯ টাকা থেকে কমিয়ে ৫৪,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৭,৭৯৯ টাকা থেকে কমিয়ে ৫৭,৯৯৯ টাকা করা হয়েছে। ফলে গ্রাহকরা ভ্যারিয়েন্টভেদে সর্বোচ্চ ৯,৮০০ টাকা পর্যন্ত মূল্যছাড়ের সুবিধা পাবেন।
স্যামসাং জানায়, গ্যালাক্সি এ৩৭ ৫জি-তে রয়েছে স্লিম ও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যুক্ত করা হয়েছে।
স্মার্টফোনটির সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা সুপার এইচডিআর ভিডিও ধারণ সমর্থন করে। এছাড়া ‘অসাম ইন্টেলিজেন্স’ ফিচারের আওতায় অবজেক্ট ইরেজার এবং এডিট সাজেশনের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি সম্পাদনার সুবিধাও রয়েছে।
ডিভাইসটিতে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ দুই দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করতে স্মার্টফোনটিতে ৬ প্রজন্ম পর্যন্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৬ বছর পর্যন্ত নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে স্যামসাং।
স্যামসাংয়ের অনুমোদিত শোরুমগুলোতে স্টক থাকা সাপেক্ষে নতুন দামে গ্যালাক্সি এ৩৭ ৫জি স্মার্টফোনটি পাওয়া যাবে।
//ডিবিটেক/এএইচসি/এসএমই//





