বিয়ার সম্মেলন ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে ‘চির উন্নত মম শির’
১৬ জুলাই ২০২৪। এই দিনেই রংপুর থেকে সাহসের বাতিঘর হয়ে দীপ্তিমান নক্ষত্রের মেলায় শামিল হন তিনি। বৈষম্য-অবিচারের বিরুদ্ধে বুক চেতিয়ে দৃঢ়তার স্বাক্ষর রেখে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। তার শহীদ দিবসে নতুন প্রত্যয়ে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি কমপ্লেক্সে শুরু হলো দেশের সবচেয়ে বড় বিজ্ঞান ও প্রযুক্তি সিম্পোজিয়াম বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক্স নিয়ে বিয়ার সম্মেলন ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম।
দেশের অর্থনীতেতে উদ্ভাবন তারুণ্যের পথ রেখা আঁকতে যেন এক ষড়ভূজ মেহরাবে এক হয়েছেন ছাত্র-শিক্ষক, উদ্ভাবক, উদ্যোক্তা, নীতি নির্ধারক ও রাজনীতিকরা।
আয়োজকদের পক্ষ থেকে অভিনব সব অভিব্যক্তিই ফুটে উঠেছে দুই দিনব্যাপী এই সিম্পোজিয়ামে প্রবেশ মুখের ফেস্টুননে। তারুণের অজেয় শক্তিকে লালন করে প্রবেশ পথেই রয়েছে ক্যালেন্ডারে যুক্ত হওয়া অম্লান দিন ৩৬ জুলাইয়ের উপাখ্যান। যেখানে আবু সাইদের প্রসারিত দুই হাত সবাইকে জাগিয়ে তুলছে ‘বল বীর, চির উন্নত মম শির’ প্রত্যয়ে।
ভ্যেনু জুড়ে চোখে পড়ে বেশ কিছু নান্দনিক এক্স ব্যানার। দেশের বিভিন্ন শিক্ষা, গবেষক ও শিল্প উদ্যোক্তাদের উদ্ভাবনী জোনে প্রবেশের মুখেই দেখা মেলে এগুলো। এর কোনোটায় ফুটিয়ে তোলা হয়েছে দৈনন্দিন পরার ক্ষেত্রে আরামদায়ক চেক লুঙ্গি’ সঙ্রগে পরিধেয় প্রযুক্তির পরস্পর সংযুক্তিতে ব্যবহৃত সার্কিট ডায়াগ্রাম। সোনালী আঁশ পাট থেকে কার্বন ন্যানোটিউব ওয়্যার এবং ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃত আমাদের শীতল পাটির সঙ্গে মিলে মিশে একাকার করা হয়েছে ফ্লেক্সিবল ইলেকট্রনিক্স-এর সঙ্গে।
হয়তো নিজেদের এই স্বকীয়তাকে বিশ্বময় নতুন মাত্রায় নিয়ে যেতে উদ্বোধনী অনুষ্ঠানের পরেই রাখা হয়েছে ‘এআই পলিসি, এথিকস এবং রেগুলেশন’ প্যানেল আলোচনা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইয়াজ আহমেদ তৈয়্যব ও অ্যালপিনেক্স প্রতিষ্ঠাতা সিইও তারিক আদনান মুনের সঞ্চালায়নায় এতে আলোচক হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ মাহাদী আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) যুগ্ম সচিব ও আইসিটি সেলের সভাপতি ফারহাদ আলম ভূঁইয়া নাঈম।
এর পরেই থাকছে ‘এআই ট্যালেন্ট ফোর্স ডেভেলপমেন্ট’ নিয়ে সভা। বিশ্বব্যাংকের ডিজিটাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ সুপর্ণা রায়ের সঞ্চালনায় এতে প্যানেল আলোচক হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধ্যাপক মামুন অর রশীদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রবিউল আলম, মাধ্যমকি ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব বদরুল হাসান লিটন, বুয়েটের অধ্যাপক মোহাম্মাদ সাইফুর রহমান, এমআইএসটি’র সহযোগী অধ্যাপক মোহাম্মাদ নজরুল ইসলাম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাবিল মোহাম্মাদ।
প্রথমদিনের অপর সেশনে স্টার্টআপে এআই ইবভেস্টমেন্ট নিয়ে আলোচনা করা কথা চালডাল সিইও ওয়াসিম আলিম, আদর্শ প্রাণীসেবার সিইও ফিদা হক, অ্যাংকরলেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাহাত আহমেদ, মাইঅ্যালাইস এর শুভ রহমান, এআই গবেষক ইশফাক হক এবং কনসাল্টেশন অ্যাসেট ম্যানজমেন্ট কোম্পানির চেয়ারপার্সন তানভীর আলী।



