বৃষ্টি সন্ধ্যায় অনারের পানিরোধী এক্স৬সি উন্মোচন

বৃষ্টি সন্ধ্যায় অনারের পানিরোধী এক্স৬সি উন্মোচন
১৬ জুলাই, ২০২৫ ০০:২১  
১৬ জুলাই, ২০২৫ ০৮:২২  

৬বি’র স্টক শেষে বাংলাদেশে ৬সি মডেলের স্মার্টফোন উন্মোচন করলো অনার বাংলাদেশ। গ্রাহকদের অনার করেই নতুন মডেলে প্রায় দ্বিগুণ সুবিধা দিয়ে আগের ফোনের দামেই অভিষেক ঘটলো নতুন ফোনের। সঙ্গত কারণেই হয়তো প্রথম দিনেই অভিষেক প্রেস ডিনারের আগে তৃপ্তির ঢেকুর তুললেন উদ্যোক্তারা।  ওয়াটার রেজিস্ট্যান্ট সক্ষমতা নিয়ে ১৫ জুলাই, মঙ্গলবার বৃষ্টির রাতে মোড়ক উন্মোচন করা হলো ১৪ হাজার ৯৯৯ টাকা মূল্যের অনার এক্স৬সি স্মার্টফোনটি। 

রাজধানীর আগারগাঁওয়ের জহির স্মার্ট টাওয়ারের রূফটপে অনুষ্ঠিত প্রেস লঞ্চে নতুন ফোনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম। তিনি জানালেন, পাঞ্চ হোল ডিসপ্লে’র নতুন স্মার্টফোনটিতে রয়েছে এআই এর জন্য নির্দিষ্ট বাটন। এই এআই বাটনের সাহায্যে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন, সেই সাথে থাকছে থাকবে বিভিন্ন বস্তু শনাক্তকরণ, অনুবাদ ও ঝটপট সার্চ দেয়াসহ বিভিন্ন ফিচার ব্যবহারের সুযোগ। এছাড়াও, স্মার্টফোনটিতে থাকা এআই ইরেজার ছবি তোলার সময় পেছনের পথচারী বা অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যদি ফ্রেমে ঢুকে যায় তাহলে সেটি বুদ্ধিমত্তার সাথে মুছে ফেলবে। বললেন, মাসে প্রায় দুই হাজার কোটি ভিজুয়াল সার্চ এর জন্য ব্যবহৃ গুগল লেন্স ব্যবহার করে সহজেই ছবির অজানা অনেক তথ্যই আমরা জেনে নিতে পারবো ফোনটি দিয়ে। এআই কারিশমা ছাড়াও স্টোরেজ আর পাওয়ার ব্যাকআপ ফোনটিকে এই রেঞ্জের যে কোনো ফোন থেকে এগিয়ে থাকছে। ৫৩০০ মিলিঅ্যাম্পেয়ার ব্যাটারি সমৃদ্ধফোনটি  এক চার্জে ৬১০ ঘন্টা কানেক্টেড থাকায় ব্যবহারকারীকে নেটওয়ার্কের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। 

অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাঙ গুও, হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।