১৫ জুলাই ঢাকায় অনারের এআই ফোনের অভিষেক

১৫ জুলাই ঢাকায় অনারের এআই ফোনের অভিষেক
১৪ জুলাই, ২০২৫ ১৮:৪৮  
১৪ জুলাই, ২০২৫ ২২:৫১  

১৫ জুলাই, মঙ্গলবার দেশের বাজারে নিজেদের এক্স সিরিজের এআই নির্ভর নতুন ডিভাইস অবমুক্ত করছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। রাজধানীর আগারগাঁওয়ে সন্ধ্যায় উন্মোচিত হবে নতুন স্মার্টফোনটি। 

অভিষেকের আগেই প্রাপ্ত তথ্য বলছে, নতুন স্মার্টফোনটিতে রয়েছে এআই এর জন্য নির্দিষ্ট বাটন। এই এআই বাটনের সাহায্যে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন, সেই সাথে থাকছে থাকবে বিভিন্ন বস্তু শনাক্তকরণ, অনুবাদ ও ঝটপট সার্চ দেয়াসহ বিভিন্ন ফিচার ব্যবহারের সুযোগ। এছাড়াও, স্মার্টফোনটিতে থাকা এআই ইরেজার ছবি তোলার সময়  পেছনের পথচারী বা অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যদি ফ্রেমে ঢুকে যায় তাহলে সেটি বুদ্ধিমত্তার সাথে মুছে ফেলবে। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এই ডিভাইসটিতে রয়েছে ম্যাজিকওএস, এতে করে ব্যবহারকারী নিজের মত করে বিভিন্ন অ্যাপ্লিকেশন ও ফিচার ব্যবহার করতে পারেন।  

সূত্র বলছে, ‘অনার এক্স৬সি’ মডেলের ফোনটি হবে মিড-রেঞ্জের ফোন। 

ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ও ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।