ধনকুবেরদের আকৃষ্ট করছে ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ 

ধনকুবেরদের আকৃষ্ট করছে ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ 
৭ জুলাই, ২০২৫ ২০:৪৬  
৭ জুলাই, ২০২৫ ১৮:৪৭  

যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দেওয়ার একদিনের মধ্যেই ধনকুবেরদের আগ্রহ পেয়েছেন ইলন মাস্ক। দুই-দলীয় ব্যবস্থার বাইরে স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার করা মাস্কের এক্স (সাবেক টুইটার) পোস্টে সাড়া দিয়ে মার্ক কিউবান এবং অ্যান্থনি স্কারামুচ্চি সমর্থন জানিয়েছেন। খবর এনগ্যাজেট।

মার্ক কিউবান জানান, তিনি সেন্টার ফর কমপেটিটিভ ডেমোক্রেসির সঙ্গে কাজ করছেন এবং পার্টিকে ব্যালটে আনার ক্ষেত্রে সহায়তা করতে পারেন। স্কারামুচ্চি এক্স-এ মাস্কের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন।

টেসলা সিইও মাস্কের দাবি, নতুন দলটি দুই-তিনটি সিনেট আসন এবং আট থেকে দশটি হাউস আসন জয়ের লক্ষ্য নিয়ে কাজ করবে।

তবে এখনও স্পষ্ট নয়, মাস্ক আনুষ্ঠানিকভাবে পার্টির জন্য ফেডারেল নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দিয়েছেন কি না। কিছু নথি থাকলেও সেগুলোর যথার্থতা নিয়ে প্রশ্ন রয়েছে।

ডিবিটেক/বিএমটি