টেকনো’র ডাবল ধামাকা: বাংলাদেশে ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভজি উন্মোচন

টেকনো’র ডাবল ধামাকা: বাংলাদেশে ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভজি উন্মোচন
৩ মার্চ, ২০২৬ ০০:০০  

এআই-চালিত গ্লোবাল ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন ডুয়েল প্রোডাক্ট লাইন- ক্যামন ৫০ সিরিজ (ক্যামন ৫০ ও ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি) এবং পোভা কার্ভ ২ ফাইভজি। রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্টে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা সালমান মুকতাদির ও রুকাইয়া জাহান চামক। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল একটি লাইফ-সাইজড টেকনো রোবট, যা দর্শকদের জন্য ভিন্ন মাত্রার অভিজ্ঞতা তৈরি করে।

ইভেন্টে ক্রেতাদের হাতে বিশেষ উপহার তুলে দেন সালমান ও চামক। পাশাপাশি ঘোষণা করা হয় আসন্ন টেকনো মেগা ঈদ ফেস্ট, যেখানে ক্যামন বা পোভা সিরিজের যেকোনো ডিভাইস কিনলে পাওয়া যাবে আকর্ষণীয় পুরস্কার-AIoT প্যাকেজ, ছয় মাসের ইন্স্যুরেন্স কভারেজ ও প্রিমিয়াম এক্সপেরিয়েন্স বান্ডেল।

ক্যামন ৫০ সিরিজ
ক্যামন ৫০ মডেলটি সাশ্রয়ী মূল্যে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি LYT-700C OIS সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। IP68/69/69K ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের কারণে আন্ডারওয়াটার ফটোগ্রাফিও সম্ভব। ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, মিডিয়াটেক হেলিও G200 প্রসেসর, ৬৫০০ mAh ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। দাম নির্ধারণ করা হয়েছে ৩০,৯৯৯ টাকা (৮GB+১২৮GB) ও ৩৪,৪৯৯ টাকা (৮GB+২৫৬GB)।

ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি হলো সিরিজের ফ্ল্যাগশিপ। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল OIS মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ৩X টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ও AI ৬০X সুপারজুম। শক্তিশালী পারফরম্যান্সের জন্য আছে ৪nm মিডিয়াটেক Dimensity 7400 প্রসেসর ও ৬.৭৮ ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে। ৬৫০০ mAh ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, IP68/69/69K রেজিস্ট্যান্স ও মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন যুক্ত এই মডেলটি শীঘ্রই বাজারে আসছে।

পোভা কার্ভ ২ ফাইভজি
এই মডেলটিতে রয়েছে বিশাল ৮০০০ mAh ব্যাটারি, যা এক চার্জে টানা তিন দিন ব্যবহারযোগ্য। মাত্র ৭.৪২ মিমি আলট্রা-স্লিম ডিজাইন, ৪৫ ওয়াট সুপার চার্জ, কর্নিং গরিলা গ্লাস ৭-আই প্রটেকশন ও SGS অনুমোদিত ড্রপ রেজিস্ট্যান্স সুবিধা যুক্ত। ডিসপ্লে সেকশনে আছে ৬.৭৮ ইঞ্চি ১৪৪ হার্জ AMOLED স্ক্রিন, ৪৫০০ নিটস ব্রাইটনেস ও ২৩০৪ হার্জ PWM ডিমিং। পারফরম্যান্সে রয়েছে Dimensity 7100 প্রসেসর, G1 ডুয়াল সিগন্যাল চিপসেট ও SE1 ওয়াইফাই চিপসেট। ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল মেইন ও ১৩ মেগাপিক্সেল সেলফি লেন্স। দাম নির্ধারণ করা হয়েছে ৩৬,৯৯৯ টাকা।

ডিবিটেক/এজেড/ইকে