স্মার্টফোনে এলো অ্যাডোবির এআই-ছবি তৈরির অ্যাপ
অ্যাডোবি ইনকর্পোরেটেড মঙ্গলবার তাদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর স্মার্টফোন অ্যাপ ‘ফায়ারফ্লাই’ উন্মোচন করেছে, যা আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। খবর রয়টার্স।
এই অ্যাপে অ্যাডোবির নিজস্ব এআই মডেলের পাশাপাশি পার্টনার প্রতিষ্ঠান যেমন আইডিওগ্রাম, লুমা এআই ও রানওয়ে মডেল যুক্ত করা হয়েছে। পূর্বে এটি কেবল ওয়েব ভার্সনেই ব্যবহারের সুযোগ ছিল, যেখানে গুগল ও ওপেনএআই-এর মডেলও অন্তর্ভুক্ত ছিল।
অ্যাডোবি জানিয়েছে, সাবস্ক্রাইবাররা এই অ্যাপে তাদের মডেল দিয়ে অগণিত সাধারণ ছবি তৈরি করতে পারবে। তবে প্রিমিয়াম মডেল ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হবে। এক্ষেত্রে মাসিক সাবস্ক্রিপশন শুরু হচ্ছে ১০ ডলার থেকে।
অ্যাডোবি দাবি করেছে, তাদের মডেল কেবলমাত্র বৈধভাবে প্রাপ্ত কনটেন্ট দিয়েই প্রশিক্ষিত, যা ব্যবহারকারীদের কপিরাইট জটিলতা থেকে রক্ষা করবে।
ডিবিটেক/বিএমটি





