টিকটক বিক্রির সময়সীমা ফের বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন যে, চীনা মালিকানাধীন শর্ট ভিডিও অ্যাপ টিকটকের মার্কিন সম্পদ বিক্রির নির্ধারিত সময়সীমা আরও একবার বাড়ানো হতে পারে। খবর রয়টার্স।
এর আগে মে মাসে তিনি জানান, ১৯ জুনের সময়সীমা বাড়ানো হবে, কারণ ২০২৪ সালের নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে টিকটক তাঁর প্রচারণায় সহায়তা করেছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "সম্ভবত হ্যাঁ, সময়সীমা বাড়াতে হবে। সম্ভবত চীনের অনুমোদন লাগবে, তবে আমি মনে করি আমরা সেটা পাবো। আমি মনে করি প্রেসিডেন্ট শি শেষ পর্যন্ত অনুমোদন দেবেন।"
টিকটক মালিকানাধীন সংস্থা বাইটড্যান্সের ওপর মার্কিন নিয়ন্ত্রণ বাড়ানোর প্রক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের অবস্থান এ বক্তব্যে আবারও স্পষ্ট হলো।
ডিবিটেক/বিএমটি







