মেটলাইফের সাথে শাওমি’র চুক্তি

মেটলাইফের সাথে শাওমি’র চুক্তি
১৭ জুন, ২০২৫ ০৮:১৪  
১৭ জুন, ২০২৫ ১৮:১৬  

কর্মীদের জন্য বীমা সুবিধা নিশ্চিত করতে মেটলাইফ বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।  এ চুক্তির অধীনে, শাওমি টেকনোলজিস বাংলাদেশের কর্মীরা গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, মাতৃত্ব, অক্ষমতা ও জীবনহানির মত অপ্রত্যাশিত ক্ষেত্রে বীমা কাভারেজ সুবিধা পাবেন।

বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে শাওমি।

শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যালয়ে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়।  শাওমি টেকনোলজিস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী; মেটলাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার এবং চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।